ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-৮-২০২১ দুপুর ১১:৮

আদালত চালু করার বিষয়ে সিদ্ধান্ত নিতে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেল ৫টায় ভিডিও কনফারেন্সে এ সভা অনুষ্ঠিত হবে। সুপ্রিমকোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান সভা ডাকার বিষয়টি নিশ্চিত করেছেন। সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতি এ সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন।

এর আগে বুধবার (৪ আগস্ট) উচ্চ আদালতে আগাম জামিন শুনানির জন্য পৃথক বেঞ্চ দেয়ার জন্য প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে অনুরোধ জানিয়েছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

ব্যারিস্টার কাজল বলেন, প্রধান বিচারপতিকে আমি টেলিফোন করেছিলাম। আগাম জামিন আবেদন শুনানির জন্য হাইকোর্টের আলাদা বেঞ্চ দিতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছি। আমি বলেছি সাধারণ মানুষ নানাভাবে হয়রানি হচ্ছেন। এ কারণে আগাম জামিনের পথটা খোলা রাখা জরুরি। এছাড়া ভার্চুয়ালি সবগুলো বেঞ্চ খুলে দেয়ার কথা বলেছি। প্রধান বিচারপতি বলেছেন, আমি তো এককভাবে কোনো সিদ্ধান্ত নেই না। ফুলকোর্ট মিটিংয়ে সব বিচারপতির সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য, ফুলকোর্ট সভা বিচারপতিদের কথা বলার নিজস্ব ফোরাম। এ সভায় নীতি-নির্ধারণী বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

জামান / জামান

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি

শিশু রামিসা হত্যা : ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি শেষ

সবশেষ মামলায় খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার

আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

সাদ্দাম-ইনানকে ফোনে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের