ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬

বিএনপির প্রথম সারির রাজনীতিবিদদের বেশিরভাগই ভাড়া করা : তথ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৫-২০২১ রাত ৮:১

বিএনপির জন্ম অবৈধভাবে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপির যেসব রাজনীতিবিদ আজ উচ্চগলায় কথা বলেন, এদের বেশিরভাগই জিয়াউর রহমানের ভাড়া করা রাজনীতিবিদ। তারা অন্য দল করতেন। বিভিন্ন দল থেকে লোক ভাগিয়ে জিয়াউর রহমান দল গঠন করেছিলেন। বিএনপির প্রথম সারির রাজনীতিবিদদের বেশির ভাগই হচ্ছে ভাড়া করা রাজনীতিবিদ। তাদেরই একজন হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম। সমসাময়িক বিষয় নিয়ে রোববার (৩০ মে) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে শুধু যুক্ত ছিল তা নয়, বঙ্গবন্ধুর খুনিদের দেশে-বিদেশে পুর্নবিাসিত করেছিলো, বিদেশি দূতাবাসে চাকরি দিয়েছিল, বঙ্গবন্ধুর হত্যার বিচার না হওয়ার জন্য সংসদের ইনডেমনিটি বিল পাস করেছিলো।

তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে জিয়াউর রহমান ও তার পরিবার। জিয়া ক্ষমতা দখল করার পর ক্ষমতাকে নিষ্কটক করার জন্য সশস্ত্র বাহিনীর হাজার হাজার জোয়ান ও অফিসারকে হত্যা করেছিল। দিনের পর দিন কারফিউ দিয়ে দেশে কাউফিউতন্ত্র কায়েম করেছিল, এরপরও জিয়া নিজে রক্ষা পাননি। যে সেনাবাহিনীকে ব্যবহার করে ক্ষমতা দখল করেছিলেন সেই সেনাবাহিনীর হাতেই হত্যার শিকার হন। এভাবে হত্যা করে নিজে রক্ষায় পায় না সেটার প্রমাণ হচ্ছে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড।

আওয়ামী লীগ দেশে একনায়কতন্ত্র কায়েম করেছে এবং অন্য দলের মত প্রকাশের অধিকার নেই- বিএনপি নেতাদের এমন দাবির পরিপ্রেক্ষিতে হাছান মাহমুদ বলেন, ফখরুল বলেছেন কথা বলার অধিকার নেই। সকালে একবার সরকারের বিরুদ্ধে বিষেদগার করেন, বিকেলে একবার বিষেদগার করেন। আর বলেন কথা বলার কোনো অধিকার নেই। এটা হাস্যকর।

তিনি বলেন, সরকার ভয়ের রাজত্ব কয়েম করেছে বলে ফখরুল দাবি করেছেন। বাংলাদেশে যেভাবে অবাধে মানুষ মত প্রকাশ কবছে এবং বিএনপির নেতারা যেভাবে সকাল, বিকেল, সন্ধ্যা বেলা সরকারের বিরুদ্ধে বিষেদগার করছে, দেশ-বিদেশ থেকে যেভাবে অনমূলক সমালোচনা করা এটি অন্য কোনো দেশে কতোটুকু করা হয় সাংবাদিকরা ভালোভাবেই জানেন। এভাবে সমালোচনা কোনো দেশেই হয় না।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আমরা সমালোচনাকে সমাদৃত করার চর্চা লালন করি। বিএনপি বাংলাদেশে খুনের রাজনীতি কায়েম করেছিলো। জিয়ার স্ত্রী খালেদা জিয়া ক্ষমতায় থাকতে গ্রেনেড হামলা হয়েছে। বিএনপি নেতাদের বলবো বিষেদগারের রাজনীতি পরিহার করুন। অবশ্যই বিরোধীদল সরকারের সমালোচনা করবে কিন্তু যে ভাষায় যেভাবে অসত্য ভাষণ দিয়ে প্রতিনিয়ত সমালোচনা করা হয় এটি গণতান্ত্রিক রীতিনীতিবহির্ভূত।

জামান / জামান

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন

জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়: নাহিদ ইসলাম

‘আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি’

সচিবালয় ঘেরাও করতে গেল ১১ দলীয় ঐক্য, আটকে দিলো পুলিশ

‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের

জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে ঢাবির টিএসসিতে ছাত্রশিবিরের গণজমায়েত

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর

দেশের কঠিন অতীত নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে: দুদু