৬৪ জেলার সঙ্গে রেলপথকে সংযুক্ত করা হবে : মন্ত্রী
যে দেশ যত উন্নত তার রেলপথও তত উন্নত উল্লেখ করে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলাকে রেলপথের সঙ্গে সংযুক্ত করা হবে। আগের সরকারগুলো ক্ষমতায় থাকতে রেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো কার্যক্রম গ্রহণ করেনি।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় ফরিদপুরের ভাঙ্গায় পরীক্ষামূলক ট্রেন পৌঁছানোর পর প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর রেলপথ মন্ত্রণালয় আলাদা করেছেন। দেশের রেলকে আধুনিক, যুগোপযোগী এবং সাশ্রয়ী করতে এবং রেলপথকে নতুন করে সাজিয়ে তুলতে উদ্যোগ গ্রহণ করেছেন। সেজন্য এই সব বিভিন্ন প্রকল্পের বিনিয়োগ এবং বাজেটে যথেষ্ট বরাদ্দ রাখছেন। সেজন্য মোটা দাগে আমাদের পরিকল্পনা হলো রেলকে প্রত্যেকটি জেলার সঙ্গে সংযুক্ত করতে হবে।
দুই ধরনের রেলপথ উঠিয়ে ওয়ানওয়ে করার পরিকল্পনা নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, নদী এবং সমুদ্র বন্দরের সঙ্গেও রেল সংযোগ স্থাপন করা হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, রেলপথ সচিব ড. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরিচালক আফজাল হোসেন, রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং রেলওয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এমএসএম / এমএসএম
‘ফাইভ স্টার’ হোটেলে বসে কর্মপরিকল্পনা করলে নারীর সমতা আসবে না
আঞ্চলিক সহযোগিতা গড়ে তুলতে পারলে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে
ঢামেকের বাথরুম থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৪, মামলা ৫৯
সবার জন্য নিরাপদ আবাসন সময়ের দাবি : প্রধানমন্ত্রী
নারীর শুধু উপস্থিতি নয়, প্রয়োজন কার্যকর অংশগ্রহণ : সিইসি
বে অব বেঙ্গল কনভারসেশনের শেষ দিনের সংলাপ শুরু
বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী
ফায়ার ম্যারাথন-১০২’র রেজিস্ট্রেশন শুরু হচ্ছে
বাংলাদেশ থেকে দক্ষ মৎস্য জনবল নিতে আগ্রহী ওমান: ডিজি খালেদ কনক
সব নাগরিকের জন্য এক ডিজিটাল আইডি নিশ্চিত করতে চায় সরকার
রেলকে লাভজনক করতে মালবাহী কোচ বৃদ্ধি ও টিকিট কালোবাজারি বন্ধের সুপারিশ