ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কুরিয়ারকর্মী নাহিদ হত্যাসহ ৩ মামলার প্রতিবেদন ফের পেছাল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৯-২০২৩ দুপুর ২:১৮

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় কুরিয়ারকর্মী নাহিদ হত্যাসহ তিনটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ৮ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) মামলা তিনটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু পুলিশ প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিন নতুন এ দিন ধার্য করেন।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক মো. শরীফ সাফায়েত এ তথ্য জানান।

কুরিয়ারকর্মী নাহিদ হত্যা মামলা ছাড়াও বাকি মামলাগুলো হলো─ পুলিশের ওপর হামলার মামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলা। 

গত বছরের ১৭ এপ্রিল রাত ১২টার দিকে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকানকর্মীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। কয়েক ঘণ্টাব্যাপী চলা এ সংঘাত রাতে নিয়ন্ত্রণে আসলেও পরিদন সকাল ১০টার পর থেকে ফের শুরু হয়। 

দুপক্ষের সংঘর্ষে নিহত কুরিয়ারকর্মী নাহিদের বাবা মো. নাদিম হোসেন বাদী হয়ে নিউ মার্কেট থানায় অজ্ঞাতনামা আসামিদের নামে একটি হত্যা মামলা করেন। এছাড়া পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে ও পুলিশের ওপর হামলার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করে। দুই মামলাতে নিউ মার্কেটের ব্যবসায়ী, কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীসহ মোট ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়। 

পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় ২৪ জনের নাম উল্লেখ করে ও তিনশ অজ্ঞাতপরিচয় ব্যবসায়ী-কর্মচারীকে আসামি করা হয়। এছাড়া একই মামলায় অজ্ঞাতপরিচয়ে ঢাকা কলেজের ৭০০ ছাত্রকে আসামি করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি সুমন ও সম্পাদক ফজলুর