ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আপত্তি থাকা ধারায় আমূল পরিবর্তন আনা হয়েছে : আইনমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৯-২০২৩ দুপুর ৩:৫০

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাইবার সিকিউরিটি অ্যাক্টে সাংবাদিকদের আপত্তি থাকা ধারায় আমূল পরিবর্তন আনা হয়েছে। চারটি বিষয় বাদে বাকিগুলো বিনা পরোয়ানায় কাউকে গ্রেপ্তারেরও সুযোগ নেই। কিন্তু এই অ্যাক্ট নিয়ে অপব্যাখ্যা দেওয়া হচ্ছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। 

দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিতে মন্ত্রী আখাউড়ায় আসেন। বৃহস্পতিবার সংসদে পাস হওয়া সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া হওয়া বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আইনমন্ত্রী। দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত বর্ধিত সভায় আইনমন্ত্রী তার বক্তব্যে শেখ হাসিনার পক্ষে নৌকা মার্কায় ভোট চান। ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে বলেও তিনি জানান। 

আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাসেম ভূঁইয়া, পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী,  মনির হোসেন বাবুল, সেলিম ভূঁইয়া, দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান জালাল হোসেন প্রমুখ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন। আইনমন্ত্রী বিকেলে কসবায় একটি ফুটবল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এমএসএম / এমএসএম

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি সুমন ও সম্পাদক ফজলুর