সরকার বিচারের মাধ্যমে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে চায় - মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সরকার পতনে একদফা দাবিতে রাজধানী উত্তরা আব্দুল্লাহপুরের পলওয়েল মার্কেটর পাশে শুক্রবার বিকেল ৩টা ১০ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে এ সমাবেশ শুরু হয়।
সমাবেশের জন্য আব্দুল্লাহপুরে পলওয়েল মার্কেটের পাশে ট্রাকের ওপর একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়।
ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির ৪০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, হাজার হাজার নেতা-কর্মীদের হত্যা করা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী রাজনীতি করেন না জোবায়দা রহমানকেও তিন বছরের সাজা দেওয়া হয়েছে, সাজা দেওয়ার কারণ তিন বছর সাজা দিলে তারা আর নির্বাচন করতে পারবেনা, আওয়ামী লীগ কাপুরুষ,ভিতু, বিচারের মাধ্যমে তাদের নির্বাচন থেকে দূরে রাখতে চায়।
তিনি আরো বলেন, ঢাকার দুই সিটি তে নির্বাচন হয়েছিল আপনারা কি ভোট দিতে পেরেছিলেন, পারেন নি, মেয়র ও কাউন্সিলর নির্বাচন হয়েছিলো, আমাদের তাবিথ আউয়াল দারিয়েছিল এই নির্বাচনে, কিন্তু দুই তিনজন কাউন্সিলর ছাড়া কেউ নির্বাচিত হতে পারেনাই কারণ তারা কাউকে ভোট দিতে দেয় নাই।
আওয়ামী লীগ গণতন্ত্র চায়না তাই জনগণের ভোট দেওয়ার অধিকার কেরে নিচ্ছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে এই সমাবেশে 'অবৈধ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং যুগপৎ ধারার একদফা দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপির নেতা-কর্মীরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগানে সমাবেশ প্রাঙ্গণ মুখরিত করে তোলেন। এর আগে কর্মসূচিতে অংশ নিতে বেলা ১টা থেকে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, বিভিন্ন রঙের ক্যাপ এবং ফেস্টুন সহকারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেন বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।
এদিকে বিএনপির সমাবেশকে ঘিরে আব্দুল্লাহপুরে পলওয়েল মার্কেট সংলগ্ন এবং এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এমএসএম / এমএসএম
নিজের সুবিধায় আইন করে কোনো স্বৈরশাসক টিকতে পারেনি : মঞ্জু
পরাজিত শক্তি নানা চক্রান্ত করছে, ষড়যন্ত্র প্রতিহত করতে হবে : আমান
সরকার অন্যায়ের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিলে জনগণ পাশে থাকবে : রিজভী
প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে
অনেক ডিসেম্বর আসবে,শেখ হাসিনা আসবে না: রাশেদ খান
তুরস্কের সঙ্গে আমাদের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে : বিরোধীদলীয় নেতা
মিয়া গোলাম পরওয়ারের ৭০০ অটোরিকশা, ভিত্তিহীন বললো জামায়াত
আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী : আসিফ মাহমুদ
রাষ্ট্র-রাজনীতিতে ওলামাদের উপেক্ষার পরিণতি ভালো হয় না : চরমোনাই পীর
সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে : রিজভী
দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী
গঙ্গা চুক্তি শুধু নবায়ন নয়, নতুন করে করতে হবে : নাহিদ ইসলাম