ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

পুলিশ হেফাজতে দুদকের অবসরপ্রাপ্ত কর্মকর্তার মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-১০-২০২৩ দুপুর ১২:৯

চট্টগ্রামে পুলিশ হেফাজতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অবসরপ্রাপ্ত উপপরিচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে নগরের চানগাঁও থানায় এ ঘটনা ঘটে। তবে পরিবারের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহত দুদকের সাবেক ওই উপপরিচালকের নাম এস এম শহীদুল্লাহ (৬৭)।

শহীদুল্লার ছেলে ক্যাপ্টেন নাফিস শহিদ বলেন, ‘মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সাদা পোশাকে চানগাঁও থানা পুলিশের দুই এএসআই বাবাকে বাসা থেকে থানায় নিয়ে যান। পরে জানা যায়, মারামারির একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দীর্ঘদিন থেকে হৃদ্‌রোগে ভুগছিলেন। বাবাকে থানায় নিয়ে যাওয়ার পর ওষুধ দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু পুলিশ দিতে দেয়নি। পরে ১২টার দিকে বাবাকে হাসপাতালে নিয়ে গেছে।’ 

তিনি আরও বলেন, এটা পরিকল্পিত হত্যা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের কঠোর সাজা দাবি করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে চানগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাইরুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারের পর বয়স্ক লোক হওয়ায় দুদকের অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে প্রথমে আমার কক্ষে আনা হয়। তিনি হঠাৎ সেখানে অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন গিয়ে তাঁকে ওষুধ দেন। কিন্তু অবস্থার অবনতি হলে পুলিশ ও পরিবারের লোকজন দ্রুত তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে নিহত ব্যক্তির ময়নাতদন্ত করা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

২১ বছর পর রাজপথে, শোভাযাত্রায় প্রায় ৭ কিলোমিটার হাঁটলেন তারেক রহমান

২০২৭ সালের কোন মাসে কত দিন ঐচ্ছিক ছুটি

সৌদিতে দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় জামায়াতের শোক

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

সচল এফএসআরইউ, বেড়েছে গ্যাস সরবরাহ

রিয়াদ-দাম্মামের ১৮০ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩ হাজার ৮৫ জন

‘জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশে গণতান্ত্রিক যাত্রার সূচনা হয়েছে’

ফ্যাসিবাদী শাসনামলে রাষ্ট্র ও সমাজে চূড়ান্ত সামাজিক অবক্ষয় ঘটেছে

জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন: বিদ্যুৎমন্ত্রী

১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্বে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদার

পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান

ষড়যন্ত্রকারীরা বসে নেই: মুক্তিযুদ্ধমন্ত্রী