গভীর নিম্নচাপে উত্তাল সাগর, বাড়তে পারে সতর্ক সংকেত
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ চলছে। এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হবে আজ সোমবার। আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন সকালে জানান, গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় এলাকায় ১ নম্বর সতর্কতা সংকেত চলছে। তবে দুপুরের পর সংকেত বাড়তে পারে।
তিনি জানান, নিম্নচাপের প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হবে আজ। এছাড়া ঢাকা, সিলেট বিভাগেও বৃষ্টি হতে পারে। তবে দেশের উত্তরের রাজশাহী ও রংপুরে কম বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন, নিম্নচাপটি সোমবারের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এটি ‘হামুন’ নাম নিয়ে বৃহস্পতিবার দেশে আঘাত হানতে পারে।
আবহাওয়ার অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আশেপাশের মধ্য বঙ্গোপসগার এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং আশেপাশে এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।
এতে আরও বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং দেশের অন্যত্র দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবারের পর বৃষ্টির প্রবণতা কমতে পারে।
এমএসএম / এমএসএম
২১ বছর পর রাজপথে, শোভাযাত্রায় প্রায় ৭ কিলোমিটার হাঁটলেন তারেক রহমান
২০২৭ সালের কোন মাসে কত দিন ঐচ্ছিক ছুটি
সৌদিতে দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় জামায়াতের শোক
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী
সচল এফএসআরইউ, বেড়েছে গ্যাস সরবরাহ
রিয়াদ-দাম্মামের ১৮০ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩ হাজার ৮৫ জন
‘জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশে গণতান্ত্রিক যাত্রার সূচনা হয়েছে’
ফ্যাসিবাদী শাসনামলে রাষ্ট্র ও সমাজে চূড়ান্ত সামাজিক অবক্ষয় ঘটেছে
জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন: বিদ্যুৎমন্ত্রী
১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্বে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদার
পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান