সমাবেশ ঘিরে সড়কে পুলিশের চেকপোস্ট-তল্লাশি
রাজধানীতে দুই দলের পাল্টা-পাল্টি সমাবেশ কেন্দ্র করে ঢাকার প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ।শুক্রবার সকাল ৮টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ২০ শয্যা হাসপাতালের সামনে এই চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম শুরু হয়।
সাভার প্রতিনিধি জানান, এ সময় ঢাকাগামী দূরপাল্লার বিভিন্ন যাত্রীবাহী বাস, গণপরিবহন, প্রাইভেটকার, হাইয়েস মাইক্রোবাস, মোটরসাইকেল থামিয়ে জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রাশিদ বলেন, সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। যে কোনো নাশকতা ঠেকাতে পুলিশ তাঁর স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করছে। তবে এখন পর্যন্ত এই এলাকা থেকে কাউকে আটক করা হয়নি।
ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহনে পুলিশের তল্লাশি
সমাবেশকে কেন্দ্র করে মানিকগঞ্জের বিভিন্ন যানবাহনে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে পুলিশের দাবি, জঙ্গি, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে এই অভিযান পরিচালিত হচ্ছে।
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী বিভিন্ন যানবাহনে পুলিশের তল্লাশি শুরু হয়। শুক্রবার সকাল ১০টা পর্যন্ত অভিযানে কাউকে আটক বা কোনো কিছু জব্দ করা হয়নি।
মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নাহ জানান, বিএনপির মহাসমাবেশে মানিকগঞ্জ থেকে কয়েক হাজার নেতাকর্মী যোগ দেবে। ইতোমধ্যে অনেকেই ঢাকায় পৌঁছেছে।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার জানান, বিএনপির মহাসমবেশকে কেন্দ্র করে পুলিশ যানবাহনে কোনো ধরণের তল্লাশি করছে না। পুলিশের নিয়মিত কাজের অংশ হিসেবে জঙ্গি, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে জন্য যানবাহনে তল্লাশি করা হচ্ছে।
উল্লেখ্য, আগামী ২৮ অক্টোবর রাজধানীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধীদল বিএনপি পাল্টাপাল্টি রাজনৈতিক সমাবেশ ডেকেছে। এছাড়া মতিঝিল এলাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতও। এ নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে।
এমএসএম / এমএসএম
২১ বছর পর রাজপথে, শোভাযাত্রায় প্রায় ৭ কিলোমিটার হাঁটলেন তারেক রহমান
২০২৭ সালের কোন মাসে কত দিন ঐচ্ছিক ছুটি
সৌদিতে দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় জামায়াতের শোক
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী
সচল এফএসআরইউ, বেড়েছে গ্যাস সরবরাহ
রিয়াদ-দাম্মামের ১৮০ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩ হাজার ৮৫ জন
‘জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশে গণতান্ত্রিক যাত্রার সূচনা হয়েছে’
ফ্যাসিবাদী শাসনামলে রাষ্ট্র ও সমাজে চূড়ান্ত সামাজিক অবক্ষয় ঘটেছে
জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন: বিদ্যুৎমন্ত্রী
১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্বে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদার
পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান