ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

দুই দলকে পছন্দের ভেন্যুতে সমাবেশের অনুমতি দিল পুলিশ, জামায়াতকে ‘না’


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-১০-২০২৩ রাত ৯:৩৬

রাজধানীর নয়াপল্টনে বিএনপিকে ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে জামায়াতে ইসলামীকে শাপলা চত্বরে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।

তবে দুই দলকেই সমাবেশ করার ক্ষেত্রে ২০টি শর্ত জুড়ে দিয়েছে।আজ শুক্রবার রাতে ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অপারেশন) মাহিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০ শর্তে দুই দলকে তাদের পছন্দের ভেন্যুতে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।

গত ১৮ অক্টোবর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৮ অক্টোবর মহাসমাবেশের ঘোষণা দেন। সমাবেশের অনুমতি চেয়ে বিএনপির পক্ষ থেকে ডিএমপিকে চিঠি দেওয়া হয়।

ভেন্যু নিয়ে অনিশ্চয়তার মধ্যে সমাবেশের আগের রাতে ডিএমপি এ অনুমতি দিল। এদিকে একই দিনে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিকে চিঠি দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এমএসএম / এমএসএম

বাংলাদেশ থেকে দক্ষ মৎস্য জনবল নিতে আগ্রহী ওমান: ডিজি খালেদ কনক

সব নাগরিকের জন্য এক ডিজিটাল আইডি নিশ্চিত করতে চায় সরকার

রেলকে লাভজনক করতে মালবাহী কোচ বৃদ্ধি ও টিকিট কালোবাজারি বন্ধের সুপারিশ

শ্রমজীবী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রস্তাব, যুক্ত হচ্ছেন বিশেষজ্ঞরাও

উদার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা শহরকে বাঁচাতে শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে : প্রশাসক

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি মোকাবিলায় জোরালো ভূমিকার তাগিদ

৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন জেলা-ইউনিটে পদায়ন

এলপিজির দাম বাড়ল

শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে

ট্রাম্পের সঙ্গে তারেক ও জুবাইদা রহমানের ছ‌বি পোস্ট করল মা‌র্কিন দূতাবাস

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু