ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

ঢাকার সড়ক থেকে গণপরিবহন উধাও, চরম ভোগান্তিতে নগরবাসী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-১০-২০২৩ দুপুর ১১:২২

কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই সকাল থেকে রাজাধানী ঢাকার সড়কে গণপরিবহন চলাচল প্রায় বন্ধ রয়েছে। হাতেগোনা কয়েকটি বাস চোখে পড়েছে, তবে তার সংখ্যা ২/৩ শতাংশের বেশি নয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীতে চলাচলকারী জনসাধারণ।

শনিবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের মহাসমাবেশ করবে বিএনপি। এ ছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ প্লাজায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আয়োজন করেছে শান্তি ও উন্নয়ন সমাবেশ। এ ছাড়া ছোট ছোট আরও ১১টি রাজনৈতিক দল বিভিন্ন জায়গায় সমাবেশে করবে। সবকটি সমাবেশই শুরু হবে দুপুরের পর থেকে।

অতীতে দেখা গেছে, বিভিন্ন সমাবেশ বিশেষ করে বিএনপি যখন কোনো জায়গায় বড় সমাবেশ ডাকে তখনই  সমাবেশ ঘিরে গণপরিবহনের সংকট তৈরি হয়। আজও একই পরিস্থিতি তৈরি হয়েছে।  

শনিবার ঢাকায় নিরবচ্ছিন্নভাবে বাস চলাচল করবে গতকাল জানিয়েছিল ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। বিভিন্ন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালকেরাও একই ধরনের কথা বলেছিলেন। কিন্তু রাত পার হতেই তাদের কথার উল্টো চিত্র দেখা গেছে। সড়কে বাস নেই বললেই চলে।

সড়কে বাস না থাকায় অন্যদের মতো ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী আবির হোসেন। তিনি বলেন, গাবতলী যাবো বলে একটি বাসের জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম। কিন্তু বাসে উঠতে পারলাম না। দুটি বাস দেখলাম, কিন্তু সেগুলোতে পা ফেলার জায়গা নেই।

সৌরভ খন্দকার বলেন, ঢাকার রাস্তা আজ একেবারে ফাঁকা। বাসের পরিমাণ খুবই কম। আধা ঘণ্টা বা তার বেশি সময় পরপর একটি করে বাস পাওয়া যাচ্ছে। এটা চরম ভোগান্তির। আমি বলবো, প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হবেন না প্লিজ। বড় ভোগান্তিতে পরবেন।

মোহাম্মদপুর-আব্দুল্লাহপুর রুটের একটি বাসের চালক সুলাইমান বলেন, আজ মালিক আমাকে সাবধানে বাস চালাতে বলেছেন। রাস্তা দেখলাম ফাঁকা, কিছুটা ভয় আছে। কারণ, ২০১৩-১৪ সালের কথা ভুলিনি। তখন অনেক আতঙ্ক নিয়ে রাস্তায় গাড়ি বের করতাম। নির্বাচনের আগে সমাবেশের দিন হিসেবে আজও তেমনই মনে হচ্ছে।

অন্য কোম্পানির বাসগুলো সড়কে দেখা যাচ্ছে না কেন— জানতে চাইলে তিনি বলেন, এটা আমি জানি না। হয়তো মালিক বাস বের করতে নিষেধ করেছেন। আমরা তো বাস চালাতেই চাই। কারণ, আমরা দিন এনে দিন খাই।

ঢাকার সড়কে গাড়ি নেই কেন জানতে সকালে ঢাকা সিটিতে চলাচলকারী বিভিন্ন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালককে একাধিকবার কল দিলেও তারা কল রিসিভ করেননি।

এমএসএম / এমএসএম

বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে

ঈদুল আজহায় সংবাদপত্রে টানা ৫ দিনের ছুটি

পবিত্র ঈদুল আজহা ২৮ মে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৭ কিমি তীব্র যানজট

র‍্যাবকে শক্তিশালী করতে হচ্ছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে ফিলিং স্টেশন

ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো বিশ্বের বৃহৎ মুসলিম দেশ

ডিএমপির নতুন কমিশনার মোসলেহ্ উদ্দিন

দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

ট্রেনে ঈদ যাত্রার শেষ দিনের টিকিট বিক্রি আজ

রাষ্ট্র ও সমাজকে মেরামত করতে হবে : তথ্যমন্ত্রী

বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ রয়েছে: প্রধানমন্ত্রী