পুলিশ হত্যাকারীদের যেখানে পাওয়া যাবে সেখানেই গ্রেফতার: বিপ্লব
পুলিশ হত্যাকারীদের যেখানে পাওয়া যাবে সেখানেই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।
রোববার (২৯ অক্টোবর) সকালে এই কথা বলেন তিনি।
বিপ্লব কুমার সরকার বলেন, ‘যারা পুলিশ হত্যা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ হত্যাকারীদের যেখানে দেখা হবে সেখানেই গ্রেফতার করা হবে।’
হরতালে নিরাপত্তা ব্যবস্থা বিষয়ে তিনি বলেন, ‘রাজধানীতে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর পয়েন্টে পয়েন্টে অবস্থান রয়েছে পুলিশের। জনগণের জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের কঠোরভাবে দমন করা হবে।’
গতকাল শনিবার রাজধানীর ফকিরাপুল চার রাস্তার মোড়ে বিএনপির সঙ্গে সংঘর্ষ চলাকালে ডিউটিরত অবস্থায় আমিরুল ইসলাম মোল্লা (৩২) নামে এক কনস্টেবল নিহত হন। নিহতের পুলিশ সদস্যের গ্রামের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে। তার বাবার নাম সেকান্দার আলী।
একইদিনে রাজধানীর নয়াপল্টন, কাকরাইল ও নাইটিঙ্গেল মোড়ে দফায় দফায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত পুলিশের ৪১ সদস্য আহত হয়েছেন।
ডিএমপির মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন দাবি করেছেন, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আগুন দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। এছাড়া রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে। এছাড়া হাসপাতালের গেটসহ একাধিক স্থাপনায় হামলা করা হয়েছে।
এমএসএম / এমএসএম
২১ বছর পর রাজপথে, শোভাযাত্রায় প্রায় ৭ কিলোমিটার হাঁটলেন তারেক রহমান
২০২৭ সালের কোন মাসে কত দিন ঐচ্ছিক ছুটি
সৌদিতে দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় জামায়াতের শোক
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী
সচল এফএসআরইউ, বেড়েছে গ্যাস সরবরাহ
রিয়াদ-দাম্মামের ১৮০ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩ হাজার ৮৫ জন
‘জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশে গণতান্ত্রিক যাত্রার সূচনা হয়েছে’
ফ্যাসিবাদী শাসনামলে রাষ্ট্র ও সমাজে চূড়ান্ত সামাজিক অবক্ষয় ঘটেছে
জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন: বিদ্যুৎমন্ত্রী
১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্বে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদার
পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান