গাবতলী থেকে আজও ছাড়ছে না দূরপাল্লার বাস
সারাদেশে বিএনপি ও সমমনা দলগুলোর টানা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন আজ বুধবার। সকাল ১১টায় রাজধানীর ব্যস্ততম এলাকা গাবতলী অনেকটাই ফাঁকা দেখা গেছে। কিছুক্ষণ পর পর দু-একটি সিটি বাস দেখা গেছে। তবে দূরপাল্লার বাসের টার্মিনাল বন্ধ। অবরোধের প্রথম দিনের মতো আজও টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছাড়ছে না।
সরেজমিনে দেখা গেছে, টেকনিক্যাল মোড়, মাজাররোড ও গাবতলী বাস টার্মিনালের বিভিন্ন মোড় ও কাউন্টারের সামনে যাত্রী নেই। গাবতলীতে বাস টার্মিনালে বেশির ভাগ বাস কোম্পানির টিকিট বিক্রির কাউন্টার বন্ধ রাখা হয়েছে। যেগুলো খোলা আছে, সেগুলোতেও টিকিট বিক্রি করা হচ্ছে না।
রাজধানীর বিভিন্ন সড়কে আজ যান চলাচল গতকালের চেয়ে বেশি দেখা গেছে। সড়কে মানুষও দেখা গেছে বেশি। খিলক্ষেত, মহাখালী, তেজগাঁও, বিজয় সরনী, ফার্মগেট, কলাবাগান, কারওয়ান বাজার, মিরপুর এলাকার রাস্তায় অনেককে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশায় যাতায়াত করতে দেখা গেছে। গতকালের চেয়ে প্রাইভেটকারের সংখ্যা বেড়েছে সড়কে। বেশ কিছু বাসও চোখে পড়েছে।
এদিকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থায় দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। বনানী, পান্থপথ মোড়, সার্ক ফোয়ারা, শেওড়াপাড়া মোড়, খেজুরবাগান, পল্টনে গাড়িতে করে পুলিশ ও র্যাবকে বিভিন্ন রাস্তায় টহল দিতে দেখা গেছে।
বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীও তিন দিন অবরোধ কর্মসূচি দিয়েছে। সরকার পতনের যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চসহ অন্য দল ও জোটগুলো বিএনপির অবরোধ কর্মসূচিতে সমর্থন দিয়েছে। আগামীকাল সড়ক, নৌ ও রেলপথে এই অবরোধ কর্মসূচির শেষ দিন।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ থেকে দক্ষ মৎস্য জনবল নিতে আগ্রহী ওমান: ডিজি খালেদ কনক
সব নাগরিকের জন্য এক ডিজিটাল আইডি নিশ্চিত করতে চায় সরকার
রেলকে লাভজনক করতে মালবাহী কোচ বৃদ্ধি ও টিকিট কালোবাজারি বন্ধের সুপারিশ
শ্রমজীবী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রস্তাব, যুক্ত হচ্ছেন বিশেষজ্ঞরাও
উদার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ
ঢাকা শহরকে বাঁচাতে শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে : প্রশাসক
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি মোকাবিলায় জোরালো ভূমিকার তাগিদ
৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন জেলা-ইউনিটে পদায়ন
এলপিজির দাম বাড়ল
শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে
ট্রাম্পের সঙ্গে তারেক ও জুবাইদা রহমানের ছবি পোস্ট করল মার্কিন দূতাবাস