মিরপুরে পুলিশ ও গার্মেন্টস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ
মিরপুরে পুলিশ ও আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বেলা ১২টার দিকে পূরবী সিনেমা হলের সামনে তাদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। ঘটনাস্থলে পুলিশের এসিপি কার আনা হয়েছে।
মিরপুর জোনের পুলিশের সহকারী কমিশনার হাসান মোহাম্মদ মুহতারিন বলেন, শ্রমিকরা কাফরুল ও পল্লবী থানার ওসির ওপর হামলা চালায়। এতে তারা আহত হন। এরপর আমরা অ্যাকশনে যাই।
এদিন সকাল ৮টা থেকে পূরবী সিনেমা হলের সামনের প্রধান সড়ক অবরোধ করে চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ কর্মসূচি পালন শুরু করেন গার্মেন্টস শ্রমিকরা। এর ফলে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে পারছে না।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ থেকে দক্ষ মৎস্য জনবল নিতে আগ্রহী ওমান: ডিজি খালেদ কনক
সব নাগরিকের জন্য এক ডিজিটাল আইডি নিশ্চিত করতে চায় সরকার
রেলকে লাভজনক করতে মালবাহী কোচ বৃদ্ধি ও টিকিট কালোবাজারি বন্ধের সুপারিশ
শ্রমজীবী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রস্তাব, যুক্ত হচ্ছেন বিশেষজ্ঞরাও
উদার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ
ঢাকা শহরকে বাঁচাতে শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে : প্রশাসক
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি মোকাবিলায় জোরালো ভূমিকার তাগিদ
৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন জেলা-ইউনিটে পদায়ন
এলপিজির দাম বাড়ল
শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে
ট্রাম্পের সঙ্গে তারেক ও জুবাইদা রহমানের ছবি পোস্ট করল মার্কিন দূতাবাস
হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
Link Copied