ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-১১-২০২৩ দুপুর ১২:৫০

দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানাতে এবং মতামত জানতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে সংলাপের বৈঠক শুরু হয়।

নির্বাচন কমিশনের তথ্যমতে, সকাল সাড়ে ১০টায় ২২টি এবং বিকেল তিনটায় ২২টি দলের সঙ্গে সংলাপ হবে। সকালের সংলাপে ১৫টি দল অংশ নেবে বলে নিশ্চিত করেছে। 
সংলাপে বসতে অস্বীকৃতি জানিয়েছে ৩টি দল এবং সিদ্ধান্ত পাওয়া যায়নি ৩টি দলের। 

অন্যদিকে, বিকেলের সংলাপে ১৪টি দল আসতে সম্মত হয়েছে। সম্মতি দেয়নি ৪টি দল এবং সিদ্ধান্ত পাওয়া যায়নি ৪টি দলের।

নির্বাচন কমিশনে গিয়ে দেখা গেছে, সকালের সংলাপে অংশগ্রহণের বিষয়ে নিশ্চিত করা ১৫ দলের মধ্যে ১৩টি দল অংশগ্রহণ করেছে। সকাল ১০টার দিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যায়। 

আওয়ামী লীগ ছাড়াও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), ইসলামী ঐক্য জোটের একাংশ, গণফ্রন্ট, ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), তৃণমূল বিএনপি, বাংলাদেশ কংগ্রেস, ন্যাশনালিস্ট আওয়ামী পার্টি, মুসলিম লীগের একাংশ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, ইসলামি ফ্রন্ট বাংলাদেশ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও গণফোরামের প্রতিনিধি দল অংশ নিয়েছেন।

তবে এলডিপি, বিজেপি কমিউনিস্ট পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, গণতন্ত্রী পার্টি, মুসলিম লীগ বিএমএল, বাংলাদেশ মুসলিম লীগ, কল্যাণ পার্টি ও খেলাফত মজলিসের প্রতিনিধিরা অংশ নেননি।

এমএসএম / এমএসএম

বাংলাদেশ থেকে দক্ষ মৎস্য জনবল নিতে আগ্রহী ওমান: ডিজি খালেদ কনক

সব নাগরিকের জন্য এক ডিজিটাল আইডি নিশ্চিত করতে চায় সরকার

রেলকে লাভজনক করতে মালবাহী কোচ বৃদ্ধি ও টিকিট কালোবাজারি বন্ধের সুপারিশ

শ্রমজীবী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রস্তাব, যুক্ত হচ্ছেন বিশেষজ্ঞরাও

উদার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা শহরকে বাঁচাতে শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে : প্রশাসক

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি মোকাবিলায় জোরালো ভূমিকার তাগিদ

৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন জেলা-ইউনিটে পদায়ন

এলপিজির দাম বাড়ল

শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে

ট্রাম্পের সঙ্গে তারেক ও জুবাইদা রহমানের ছ‌বি পোস্ট করল মা‌র্কিন দূতাবাস

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু