ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মতিঝিল থেকে ৯ মিনিটে ফার্মগেট, ২০ মিনিটে মিরপুর-১০


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-১১-২০২৩ দুপুর ১২:৪

যাত্রীদের জন্য খুলে দেওয়ার পর আজ প্রথম বাণিজ্যিক ট্রিপে রাজধানীর মতিঝিলে গিয়েছে বিদ্যুৎচালিত দ্রুতগতির মেট্রোরেল। সকাল সাড়ে ৭টায় ট্রেনটি উত্তরা উত্তর স্টেশন থেকে ছেড়ে ১০টি স্টেশন ধরে ৮টা ২ মিনিটে মতিঝিল স্টেশনে গিয়ে পৌঁছায়। এ যাত্রায় ট্রেনটির সময় লেগেছে মাত্র ৩২ মিনিট।

মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ গতকাল শনিবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দ্রুতগতির মেট্রোট্রেন তাদের জীবন থেকে যাতায়াতের সময় অনেক কমিয়ে দিয়েছে। মতিঝিল থেকে ফার্মগেট যাতায়াতে সময় কমিয়েছে এক থেকে দেড় ঘণ্টা এবং মিরপুর-১০ গোলচত্বর যাতায়াতের সময় কমিয়েছে দেড় থেকে ২ ঘণ্টা।

মেট্রোরেলের যাত্রী আসাদ আবেদীন জয় বলেন, মিরপুর-১০ স্টেশন থেকে সকাল ১০টা ১ মিনিটে ট্রেন ছেড়ে ১০টা ১৯ মিনিটে সচিবালয় স্টেশনে থেমেছে। এতে মোট সময় লেগেছে মাত্র ১৮ মিনিট। আর ২০ মিনিটে পৌঁছানো যাবে মতিঝিল স্টেশনে।তিনি আরও বলেন, এর আগে মেট্রোরেলে উঠলেও প্রথমবারের মতো মেট্রোরেলে করে কর্মক্ষেত্রে আসা। আগে মিরপুর থেকে এখানে সাড়ে ১০টার মধ্যে আসার জন্য সাড়ে ৭টার দিকে ঘুম থেকে উঠে রেডি হয়ে ৮টার মধ্যে বাস ধরতে হতো। তারপর তো ২ ঘণ্টার বেদনাদায়ক বাস যাত্রা থাকতো। আর আজ আসলাম নিরবিচ্ছিন্নভাবে, মাত্র ১৮ মিনিটে।

নিশাত বিজয় নামের আরেক যাত্রী বলেন, ৯ মিনিটে কখনও মতিঝিল থেকে ফার্মগেট আসা যায় এটি কল্পনার বাইরে ছিল। আমি সকাল ৭টা ৪০ মিনিটে মতিঝিল স্টেশন থেকে মেট্রোরেলে উঠি। এর ঠিক ৯ মিনিটের সময় ৭টা ৪৯ মিনিটে আমি ফার্মগেট স্টেশনে নামি। মতিঝিল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায় আসতে সময় লেগেছে মাত্র ৫ মিনিট।

ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, মেট্রোরেল শুরুতে তিনটি স্টেশন দিয়ে আগারগাঁও-মতিঝিল সেকশন চালু করা হয়েছে। ধীরে ধীরে স্টেশনের সংখ্যা ও মেট্রোরেল চলাচলের সময় বাড়ানো হবে।

এমএসএম / এমএসএম

বাংলাদেশ থেকে দক্ষ মৎস্য জনবল নিতে আগ্রহী ওমান: ডিজি খালেদ কনক

সব নাগরিকের জন্য এক ডিজিটাল আইডি নিশ্চিত করতে চায় সরকার

রেলকে লাভজনক করতে মালবাহী কোচ বৃদ্ধি ও টিকিট কালোবাজারি বন্ধের সুপারিশ

শ্রমজীবী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রস্তাব, যুক্ত হচ্ছেন বিশেষজ্ঞরাও

উদার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা শহরকে বাঁচাতে শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে : প্রশাসক

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি মোকাবিলায় জোরালো ভূমিকার তাগিদ

৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন জেলা-ইউনিটে পদায়ন

এলপিজির দাম বাড়ল

শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে

ট্রাম্পের সঙ্গে তারেক ও জুবাইদা রহমানের ছ‌বি পোস্ট করল মা‌র্কিন দূতাবাস

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু