ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

সৌদি আরবে পৌঁছেছেন প্রধানমন্ত্রী


মোহাম্মদ ফিরোজ,  সৌদিআরব photo মোহাম্মদ ফিরোজ, সৌদিআরব
প্রকাশিত: ৫-১১-২০২৩ বিকাল ৫:৫৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেদ্দায় অনুষ্ঠেয় ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আজ সৌদি স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এসে পৌঁছান।
 
প্রধানমন্ত্রী মদিনার মসজিদে নববীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত এবং  আসরের নামাজের পর ফাতেহা পাঠ করবেন। পরে শেখ হাসিনা ট্রেনে করে মক্কার উদ্দেশে মদিনা ত্যাগ করবেন।
 
মক্কায় পৌঁছে এশার নামাজের পর প্রধানমন্ত্রী মক্কার আল মসজিদ আল-হারামে (কাবা শরিফ) পবিত্র ওমরাহ পালন করবেন। ওমরাহ পালন শেষে তিনি জেদ্দায় অবস্থান করবেন। আগামী কাল ৬ নভেম্বর প্রধানমন্ত্রী ইসলামে নারী সম্মেলনে যোগ এবং ভাষণ দেবেন।
 
এরপর মাননীয় প্রধানমন্ত্রী ওআইসি মহাসচিব হিসেন ব্রাহিম তাহা, ইরানের নারী ও পরিবার বিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এনসেইহ খাজালি, ওআইসি নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর আফনান আলশুয়াইবি এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে।
 
সম্মেলনে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী ‘উইমেন ইন ইসলাম’  শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন এবং তার সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ নভেম্বর জেদ্দা থেকে আবার মক্কা গিয়ে মসজিদ আল হারামে (কাবা শরীফ) নামাজ আদায় করবেন। সেইদিন সৌদি স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।
 
আগামী ৮ নভেম্বর বুধবার সকাল ৮টায় ফ্লাইটটির ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  অবতরণের কথা রয়েছে।এইবারের সম্মেলনে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা এবং ‘ইসলামে নারী বিষয়ক জেদ্দাহ ডকুমেন্ট’ প্রকাশিত হবে।
 
মুসলিম উম্মাহর বিশেষজ্ঞদের অংশগ্রহণের মাধ্যমে ইসলামে নারীর অধিকার ও দায়িত্ব, বিশেষ করে ইসলামের শিক্ষা অনুযায়ী শিক্ষা ও কাজের ক্ষেত্রে নারীর অধিকার স্পষ্ট করা এ সম্মেলনের লক্ষ্য বলে জানান আয়োজক সংস্থা। 
 
অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) সমন্বয়ে সৌদি আরব ৬-৮ নভেম্বর এ সম্মেলনের আয়োজন করছে।

এমএসএম / এমএসএম

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির