ন্যূনতম ১২ হাজার ৫০০ টাকা মজুরির প্রস্তাব দিল মালিকপক্ষ
শ্রমিকদের জন্য ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে দেশের তৈরি পোশাক খাতের মালিকপক্ষ। মঙ্গলবার মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষ এই প্রস্তাব দিয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান।
তবে ন্যূনতম মজুরি শেষমেশ কত হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত দেবে শ্রম মন্ত্রণালয়। দুপুর আড়াইটার দিকে এ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করবে মন্ত্রণালয়। ১২ হাজার ৫০০ টাকা মজুরির মধ্যে মূল মজুরির প্রস্তাব করা হয়েছে ৬৩ শতাংশ।
বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা আসেন দুপুর ১২টায়; মালিকপক্ষের প্রতিনিধিরা আসেন ১২টা ১০ মিনিটে। বৈঠক শুরু হয় দুপুর ১২টা ২০ মিনিটে, যদিও বৈঠক শুরু হওয়ার কথা ছিল সকাল ১১টায়। বৈঠক শেষ হয়েছে বেলা দেড়টায়।
এদিকে ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে গত প্রায় দুই সপ্তাহ ধরে আন্দোলন করে আসছেন দেশের পোশাকশ্রমিকেরা। এতে অনেক কারখানা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে চলতি সপ্তাহে বন্ধ কারখানাগুলো খুলতে শুরু করেছে।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ থেকে দক্ষ মৎস্য জনবল নিতে আগ্রহী ওমান: ডিজি খালেদ কনক
সব নাগরিকের জন্য এক ডিজিটাল আইডি নিশ্চিত করতে চায় সরকার
রেলকে লাভজনক করতে মালবাহী কোচ বৃদ্ধি ও টিকিট কালোবাজারি বন্ধের সুপারিশ
শ্রমজীবী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রস্তাব, যুক্ত হচ্ছেন বিশেষজ্ঞরাও
উদার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ
ঢাকা শহরকে বাঁচাতে শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে : প্রশাসক
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি মোকাবিলায় জোরালো ভূমিকার তাগিদ
৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন জেলা-ইউনিটে পদায়ন
এলপিজির দাম বাড়ল
শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে
ট্রাম্পের সঙ্গে তারেক ও জুবাইদা রহমানের ছবি পোস্ট করল মার্কিন দূতাবাস
হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
Link Copied