ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

আমলা নির্ভরতায় করোনা মোকাবেলায় সরকার ব্যর্থ : ফখরুল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৮-২০২১ বিকাল ৫:২৭

শুধু আমলা নির্ভরতার কারণেই করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার এক ভার্চুয়াল আলোচনা সভায় ফখরুল বলেন, ‘বর্তমান সরকার করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং সত্যিকার অর্থেই জনগণের জীবন-জীবিকাকে বিপন্ন করে ফেলেছে। আমরা প্রথম থেকে সরকারকে সতর্ক করেছিলাম যে, একটা জাতীয় কনভেনশন করে অথবা সমস্ত রাজনৈতিক দল, বিশেষজ্ঞ, সকল সামাজিক সংগঠন-এনজিও তাদের সমন্বয়ে একটা কমিটি গঠন করা হোক, প্রত্যেকটি লেভেলে যাতে করে জনগণকে সম্পৃক্ত করে এই সংক্রমণকে মোকাবিলা করা যায়।’

বিএনপি মহাসচিব বলেন, ‘দুর্ভাগ্য আমাদের যে, এই সরকার এটাকে কর্ণপাতই করেননি। তারা শুধু আমলাদের ওপর নির্ভর করে আজকে করোনা পরিস্থিতিকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যেই জায়গায় এককথা বলা চলে যে, সম্পূর্ণ অব্যবস্থাপনা, একেবারে দলীয় সংকীর্ণতা, দলীয়করণ এবং দুর্নীতি আজকে সমস্ত ব্যবস্থাটাকে গ্রাস করে ফেলেছে।’

মির্জা ফখরুল বলেন, ‘এই সরকারের অবস্থা হলো- তোমরা যে যা বলো ভাই, আমার সোনার হরিণ চাই। অর্থাৎ তাদের টাকা চাই। আর সেই সঙ্গে যেটা দরকার হয় তারা পিঠে কুলু দিয়েছে যেখানে কোনো রকমের পরিস্থিতি তারা আঁচই করতে পারে না। এই সরকার একদিকে যেমন করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, আরেক দিকে তারা মানুষের স্বাস্থ্য যে ব্যবস্থা তাকে সুরক্ষা দিতেও ব্যর্থ হয়েছে।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের প্রয়াত সদস্য ফজলুর রহমান পটলের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে তার পরিবার।

এই আলোচনা সভার পর প্রয়াত নেতার সহধর্মিণী কামরুন্নাহার শিরিনসহ তার সন্তানদের তত্ত্বাবধানে নাটোরের লালপুর-বাগাতিপাড়ায় স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব।

‘লকডাউনের নামে তামাশা’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকার লকডাউন দেন। কিসের লকডাউন কেউ বুঝতে পারি না আমরা? কখনও বলে লকডাউন, কখনও বলে সরকারি ছুটি, কখনও বলে কঠোর লকডাউন, কখনও বলে আরও কঠোর লকডাউন। এই যে একটা অবস্থা তৈরি করেছে-তামাশা। তাদের কাছে মানুষের জীবন-জীবিকা একটা তামাশা।’

প্রয়াত ফজলুর রহমান পটলের কন্যা দলের মানবাধিকার বিষয়ক কমিটির সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুলের সঞ্চালনায় আলোচনা সভায় অংশ নেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মিজানুর রহমান মিনু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কদ্দুস তালুকদার দুলু, সহসাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, ওবায়দুর রহমান চন্দন প্রমুখ।

প্রীতি / প্রীতি

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন

জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়: নাহিদ ইসলাম

‘আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি’