নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শেখ হাসিনা, সদস্য সচিব কাদের
আসন্ন দ্বাদশ জাতীয় সংদ নির্বাচন উপলক্ষ্যে গঠিত আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি পদে থাকছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ কমিটির সদস্য সচিব হিসেবে থাকছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি দেশরত্ন শেখ হাসিনা। কো-চেয়ারম্যান পদ পূরণ হয়নি। আমি সদস্য সচিবের দায়িত্ব পালন করব। নির্বাচন উপলক্ষ্যে ১৪টি উপকমিটি গঠন করা হয়েছে। গতবারও ১৪টি ছিল। লোক হয়ত পরিবর্তন হবে।
সেতুমন্ত্রী জানান, এবারের নির্বাচন উপলক্ষ্যে মনোনয়ন ফরমের দাম বাড়ানো হয়েছে৷ গতবারের ৩০ হাজার টাকার পরিবর্তে এবার ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা চাইলে অনলাইনে ফরম তুলতে পারবেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ থেকে দক্ষ মৎস্য জনবল নিতে আগ্রহী ওমান: ডিজি খালেদ কনক
সব নাগরিকের জন্য এক ডিজিটাল আইডি নিশ্চিত করতে চায় সরকার
রেলকে লাভজনক করতে মালবাহী কোচ বৃদ্ধি ও টিকিট কালোবাজারি বন্ধের সুপারিশ
শ্রমজীবী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রস্তাব, যুক্ত হচ্ছেন বিশেষজ্ঞরাও
উদার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ
ঢাকা শহরকে বাঁচাতে শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে : প্রশাসক
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি মোকাবিলায় জোরালো ভূমিকার তাগিদ
৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন জেলা-ইউনিটে পদায়ন
এলপিজির দাম বাড়ল
শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে
ট্রাম্পের সঙ্গে তারেক ও জুবাইদা রহমানের ছবি পোস্ট করল মার্কিন দূতাবাস