রনি রহমান
সফল নারী উদ্যোক্তা তাহসিন ফেরদৌস
রনি রহমান:
তাহসিন ফেরদৌস ছোটবেলায় ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতেন।এরপর একটু বড় হয়ে অনেক কিছু ভেবেছেন কিন্তু পরিবারে অর্থনৈতিক সমস্যার জন্য কিছু করতে পারেননি। বর্তমানে তিনি একজন উদ্যোক্তা। তাঁর প্রতিষ্ঠানের নাম কেক ফ্যান্টাসি। প্রতিষ্ঠা করেন ২১ ফেব্রুয়ারি ২০২১ সালে। বর্তমানে কেক ফ্যান্টাসিতে পাওয়া যাচ্ছে হোম মেইড কেক, পিজ্জা, বার্গার, হোম মেইড চকলেট। তাহসিন ফেরদৌস বলেন, আমার পণ্যের বিশেষ সুবিধা হলো এটা হোম মেইড খাবার একদম ফ্রেশ, আমি নিজে হাতে তৈরি করি। আমার পণ্যের গ্রাহক অনেক উদ্যোক্তা ভাই-বোনেরাও আছে।
এছাড়াও অফলাইন ও অনলাইনে সব জায়গাতেই আমার পণ্যের গ্রাহক আছে। তাহসিন ফেরদৌসের মায়ের নাম মোছা: রেখা বেগম ও বাবার নাম আব্দুল মান্নান। তাঁর স্বামীর নাম উজ্জ্বল মুল্লিক। তাহসিনের ২ ছেলে বড় ছেলে ক্লাস টু তে পড়ে আর ছোট ছেলের বয়স ২ বছর। বর্তমানে তিনি পাবনা সদর মুজাহিদ ক্লাব থাকনে আর নিজ বাসাতেই তাঁর প্রতিষ্ঠান। তাঁর ছোটবেলা কেটেছে পাবনা সদর। পড়াশোনা করেছেন পাবনাতেই।
ইপি থেকে কেমন সুযোগ-সুবিধা পান এমন প্রশ্নের জবাবে তাহসিন ফেরদৌস বলেন, আমি সবেমাত্র কিছু সুযোগ সুবিধা পাওয়া শুরু করেছি সামনে ইপি থেকে ভালো কিছু অপেক্ষা করছে। সামনে আরও ভালো সুযোগ সুবিধা পাবো। ইপিকে আরও শক্তিশালী করতে তাহসিন ফেরদৌস মন্তব্য করে বলেন, আমাদের সবাইকে একসঙ্গে হয়ে কাজ করতে হবে এবং পজিটিভ ভাবনা নিয়ে কাজ করতে হবে, আর অ্যাকটিভ থাকতে হবে অ্যাক্টিভের বিকল্প কিছু নাই অনলাইন বিজনেস মানেই অ্যাকটিভ থাকা।
Sunny / Sunny
এইচআর বিভাগে নিয়োগ দেবে পারসোনা
আগোরায় জনবল নিয়োগ
পেট্রোবাংলায় ৭৫৩ পদে চাকরি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নবম গ্রেডে চাকরি
হবিগঞ্জ পৌরসভায় ১৫তম থেকে ২০তম গ্রেডে চাকরি
ডুয়েটে চাকরির সুযোগ
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি
ডাক বিভাগের অধীনে ১৬৯ পদে চাকরি
জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে চাকরি
এসিআই মটরসে জনবল নিয়োগ
অ্যাকশনএইডে নিয়োগ
আকিজ গ্রুপে নিয়োগ