কমনওয়েলথ গেমস ফেডারেশনের জেনারেল এ্যাসেম্বলী-২০২৩ এ যোগদানের উদ্দেশ্যে সিঙ্গাপুর গেলেন সেনাবাহিনী প্রধান
১৩ নভেম্বর সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সরকারি সফরে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সফরকালে আগামী ১৪-১৫ নভেম্বর তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এর সভাপতি হিসেবে সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ গেমস ফেডারেশন (সিজিএফ) এর জেনারেল এ্যাসেম্বলী-২০২৩ এ যোগদান করবেন এবং সিজিএফ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোট প্রদান করবেন।
উল্লেখ্য, উক্ত এ্যাসেম্বলী’তে বিভিন্ন দেশের জাতীয় অলিম্পিক কমিটির প্রতিনিধিগণ অংশগ্রহণ করবেন। এছাড়াও, সেনাবাহিনী প্রধান সেখানে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্কশপ অ্যান্ড রিজিওনাল মিটিং’ ও ‘প্রেজেন্টেশন অ্যান্ড প্রি এ্যাসেম্বলী ডিসকাশন’ এ অংশগ্রহণ করবেন। পাশাপাশি বিভিন্ন দেশ হতে আগত জাতীয় অলিম্পিক কমিটির প্রতিনিধিগণের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণপূর্বক পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।
সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১৬ নভেম্বর বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।
Sunny / Sunny
বাংলাদেশ থেকে দক্ষ মৎস্য জনবল নিতে আগ্রহী ওমান: ডিজি খালেদ কনক
সব নাগরিকের জন্য এক ডিজিটাল আইডি নিশ্চিত করতে চায় সরকার
রেলকে লাভজনক করতে মালবাহী কোচ বৃদ্ধি ও টিকিট কালোবাজারি বন্ধের সুপারিশ
শ্রমজীবী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রস্তাব, যুক্ত হচ্ছেন বিশেষজ্ঞরাও
উদার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ
ঢাকা শহরকে বাঁচাতে শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে : প্রশাসক
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি মোকাবিলায় জোরালো ভূমিকার তাগিদ
৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন জেলা-ইউনিটে পদায়ন
এলপিজির দাম বাড়ল
শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে
ট্রাম্পের সঙ্গে তারেক ও জুবাইদা রহমানের ছবি পোস্ট করল মার্কিন দূতাবাস