ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

শীতের অপেক্ষায় থাকতে হবে আরও ১০-১২ দিন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-১১-২০২৩ দুপুর ১২:৫১

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে শীতের বার্তা পেলেও প্রকৃতপক্ষে শীতের জন্য আরও ১০ থেকে ১২ দিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। গত দুইদিনের শীতের অনুভূতি ঘূর্ণিঝড় মিধিলির কারণেই হয়েছে বলে জানানো হয়েছে। ঘূর্ণিঝড় মিধিলির বিদায়ের পর আজ দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেও আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১৮ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক  এ তথ্য জানান।

তিনি জানান, ডিসেম্বর থেকে শীত পড়া শুরু হবে। নভেম্বর মাস পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকবে। গত কয়েকদিন ঘূর্ণিঝড় মিধিলির কারণে আবহাওয়ায় শীত অনুভূত হয়েছে। তবে এরকম শীত আগামী মাস ছাড়া পাওয়া যাবে না। কারণ ঘূর্ণিঝড় মিধিলির পরবর্তী সময়ে অর্থাৎ আজকেই সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এক প্রশ্নে তিনি বলেন, আগামী ২১ নভেম্বর পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় থাকবে। তবে ২১ নভেম্বর থেকে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত তাপমাত্রা কিছু কমতে পারে। এরপর তাপমাত্রা আবারও কিছু পরিমাণ বেড়ে নভেম্বর মাস অতিক্রম করবে। 

মূলত ডিসেম্বর মাস থেকে শীত পড়তে শুরু করবে বলে জানান তিনি। আরেক প্রশ্নে আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, দেশের সব বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে আজ সন্ধ্যা পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এমএসএম / এমএসএম

২১ বছর পর রাজপথে, শোভাযাত্রায় প্রায় ৭ কিলোমিটার হাঁটলেন তারেক রহমান

২০২৭ সালের কোন মাসে কত দিন ঐচ্ছিক ছুটি

সৌদিতে দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় জামায়াতের শোক

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

সচল এফএসআরইউ, বেড়েছে গ্যাস সরবরাহ

রিয়াদ-দাম্মামের ১৮০ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩ হাজার ৮৫ জন

‘জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশে গণতান্ত্রিক যাত্রার সূচনা হয়েছে’

ফ্যাসিবাদী শাসনামলে রাষ্ট্র ও সমাজে চূড়ান্ত সামাজিক অবক্ষয় ঘটেছে

জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন: বিদ্যুৎমন্ত্রী

১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্বে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদার

পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান

ষড়যন্ত্রকারীরা বসে নেই: মুক্তিযুদ্ধমন্ত্রী