ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

বঙ্গবন্ধুর নামে চাঁদাবাজি হলে শূলে চড়ানো হবে : পররাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৮-২০২১ দুপুর ১:৩৭

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধুর নামে চাঁদাবাজি হলে শূলে চড়ানো হবে। মঙ্গলবার (১০ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আরো বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে টাইমস স্কয়ারে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শিত হবে। এটা খুব ভালো উদ্যোগ। এখানে কোনো চাঁদাবাজি হচ্ছে না। বঙ্গবন্ধুর নামে চাঁদাবাজি হলে শূলে চড়ানো হবে। বঙ্গবন্ধুর নামে চাঁদাবাজি কাম্য নয়।

অনুষ্ঠানে আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মানোয়ার হোসেন ২৫ লাখ ও বাংলাদেশ ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ২৫ লাখ টাকার প্রতীকী চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন ড্রিম প্রোডাকশনের প্রধান নির্বাহী ফাহিম ফিরোজ।

নিউইয়র্কের ম্যানহাটনের টাইমস স্কয়ারের প্রধান বিলবোর্ডে ১৫ আগস্ট মধ্যরাত থেকে ৭২০ বার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি প্রদর্শিত হবে।

জামান / জামান

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন

জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়: নাহিদ ইসলাম