ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ঢাকা মহানগর আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-১১-২০২৩ দুপুর ৪:৫০

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের জামিন শুনানি পেছানোর পরই ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে যুগ্ম মহানগর দায়রা জজ-২ আদালতের সামনে ও মহানগর আদালতের হাজতখানার সামনে এ ককটেল বিস্ফোরিত হয়। এতে কেউ হতাহত হয়নি। তবে পুরো আদালতের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।

ককটেল বিস্ফোরণস্থলের কিছু দূরেই জুতা সেলাইয়ের কাজ করছিলেন শ্রীবাস দাস। তিনি বলেন, আমি পাশেই জুতা কালির কাজ করছিলাম। হঠাৎ করে পাশে এই বিস্ফোরণ। আমি অনেক ভয় পেয়ে যাই। তবে কে বা কারা ফেলেছে আমি দেখিনি।

বিস্ফোরণের সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি। মির্জা ফখরুলের জামিন শুনানির পেছানোর পরই এমন ঘটনা ঘটলো। হয়তো রাষ্ট্রপক্ষ কিংবা সরকারকে ভয় দেখাতে এই বিস্ফোরণ। কিন্তু ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। তবে আদালত প্রাঙ্গণে এমন ঘটনা কাম্য নয়। এখানে কেউ হতাহত হতে পারতো।

আরও পড়ুন: রাষ্ট্রপক্ষের সময় আবেদনে পেছালো ফখরুলের জামিন শুনানি

এ বিষয়ে রাজধানীর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, আদালতের সামনে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। আমরা এ বিষয় তদন্ত করছি।

এর আগে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি পেছানো হয়। রাষ্ট্রপক্ষের আবেদনে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ ফয়সাল বিন আতিক আগামী ২২ নভেম্বর শুনানির নতুন দিন ধার্য করেন।

এমএসএম / এমএসএম

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি সুমন ও সম্পাদক ফজলুর