ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নির্বাচন বাধাগ্রস্ত হয় দুদক এমন কোনো কাজ করবে না


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-১১-২০২৩ বিকাল ৫:১১

জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আইন (আরপিও) ও দুদক আইন অনুযায়ী যা যা করা দরকার কমিশন তাই করবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। একইসঙ্গে জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত হয় দুদক এমন কোনো কাজ করবে না বলেও জানিয়েছেন তিনি। 

দুদকের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে দুদকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় দুদক কমিশনার মো. জহুরুল হক, আছিয়া খাতুন ও দুদক সচিব মো. মাহবুব হোসেন উপস্থিত ছিলেন।  

দুদক চেয়ারম্যান বলেন, দুদক দুর্নীতি দমন ও প্রতিরোধের মাধ্যমে প্রত্যাশা জনগণের প্রত্যাশা পূরণ করবে। তবে দুদকের কাজে জনগণকে সহযোগিতা করতে হবে। দুর্নীতি নিয়ন্ত্রণ করতে হবে। দুদক আইনের মাধ্যমে দুর্নীতি দূর করা সম্ভব নয়। এক্ষেত্রে দমন ও প্রতিরোধের সঙ্গে জড়িত সরকারের অন্যান্য সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে।

এ সময় দুদক কমিশনার জহুরুল হক বলেন, আমাদের কাজ দুর্নীতি নিয়ে, কিন্তু নির্বাচনের সময় দুদক কিছু করবে না, তা নয়। কোনো প্রার্থী ক্ষতিগ্রস্ত হয়, এমন কিছুও করবে না।

দুদকের অপর কমিশনার আছিয়া খাতুন বলেন, দেশের সংস্কৃতিতে দুর্নীতি যাতে স্থায়ী অবস্থান না নেয় সেজন্য দুদক কাজ করে যাচ্ছে। দুর্নীতি হলো ধ্বংসকারী একটি শক্তি, যা দেশের শিক্ষা-সংস্কৃতিসহ সবকিছুকে গ্রাস করেছে। দুর্নীতি দমনে দেশের সব মানুষকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে দেশপ্রেমই হচ্ছে মানুষের সবচেয়ে বড় পুঁজি। মতবিনিময় সভা সঞ্চালনা করেন দুদক সচিব মো. মাহবুব হোসেন।

এমএসএম / এমএসএম

বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে

ঈদুল আজহায় সংবাদপত্রে টানা ৫ দিনের ছুটি

পবিত্র ঈদুল আজহা ২৮ মে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৭ কিমি তীব্র যানজট

র‍্যাবকে শক্তিশালী করতে হচ্ছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে ফিলিং স্টেশন

ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো বিশ্বের বৃহৎ মুসলিম দেশ

ডিএমপির নতুন কমিশনার মোসলেহ্ উদ্দিন

দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

ট্রেনে ঈদ যাত্রার শেষ দিনের টিকিট বিক্রি আজ

রাষ্ট্র ও সমাজকে মেরামত করতে হবে : তথ্যমন্ত্রী

বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ রয়েছে: প্রধানমন্ত্রী