পিটার হাস ঢাকায় সরকারবিরোধী সমাবেশের পরিকল্পনা নিয়ে আলাপ করেছেন
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস অক্টোবরের শেষের দিকে সরকারবিরোধী সমাবেশ আয়োজনের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে বিরোধী দলের একজন সদস্যের সাথে দেখা করেন বলে দাবি করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।
এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে স্থূল হস্তক্ষেপের চেয়ে কম কিছু নয় বলেও মনে করেন তিনি। মস্কোতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এক্স ও ফেসবুক অ্যাকাউন্টে জাখারোভার এ বক্তব্য প্রকাশ করেছে। তবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত আর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পিটার হাসের কর্মকাণ্ড নিয়ে আগেও এ ধরনের অভিযোগ করেছে রাশিয়া। ঢাকার শাহীনবাগে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় যাওয়াকেও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বলে উল্লেখ করেছিল রাশিয়া।
বাংলাদেশের নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার আহ্বান জানালেও তারা এখনো পরস্পরবিরোধী অবস্থানেই রয়ে গেছে।
মার্কিন দূতাবাস বলছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ থেকে দক্ষ মৎস্য জনবল নিতে আগ্রহী ওমান: ডিজি খালেদ কনক
সব নাগরিকের জন্য এক ডিজিটাল আইডি নিশ্চিত করতে চায় সরকার
রেলকে লাভজনক করতে মালবাহী কোচ বৃদ্ধি ও টিকিট কালোবাজারি বন্ধের সুপারিশ
শ্রমজীবী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রস্তাব, যুক্ত হচ্ছেন বিশেষজ্ঞরাও
উদার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ
ঢাকা শহরকে বাঁচাতে শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে : প্রশাসক
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি মোকাবিলায় জোরালো ভূমিকার তাগিদ
৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন জেলা-ইউনিটে পদায়ন
এলপিজির দাম বাড়ল
শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে
ট্রাম্পের সঙ্গে তারেক ও জুবাইদা রহমানের ছবি পোস্ট করল মার্কিন দূতাবাস