কঠোর বিধিনিষেধের ১৯ দিনে ঢাকায় সাড়ে ৭ হাজার গ্রেফতার
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ১ জুলাই থেকে দেশে কঠোর বিধিনিষেধ ঘোষণা করে সরকার। এরপর মাঝে ঈদুল আজহা উপলক্ষে বিধিনিষেধ শিথিল করা হয়। তবে ঈদের এক দিন পর ২৩ জুলাই থেকে ফের শুরু হয় বিধিনিষেধ, যা শেষ হয় মঙ্গলবার (১০ আগস্ট) রাত ১২টায়। ১৯ দিনের এই কঠোর বিধিনিষেধে নিষেধাজ্ঞা অমান্য করায় ৭ হাজার ৫৬৯ জনকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ হাজার ৮৪৩ জনকে জরিমানা করা হয় ৩১ লাখ ১১ হাজার ৯৩৫ টাকা। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সূত্রটি জানায়, পূর্ব ঘোষণা অনুযায়ী ঈদুল আজহার পর গত ২৩ জুলাই ভোর ৬টা থেকে সারাদেশে বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় রাজধানীতে র্যাব, বিজিবি, আনসার, সেনাবাহিনীর সঙ্গে মাঠ পর্যায়ে ভূমিকা পালন করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত, থানা পুলিশ, গোয়েন্দা এবং ট্রাফিক বিভাগ। তবে বিধিনিষেধ চলাকালে অনেকেই বিনাকারণে বাইরে বের হন। জরুরি সেবার নামে চলতে দেখা যায় নানা যানবাহন। শুধু তাই নয়, মাস্ক ছাড়া বেরিয়ে গুনতে হয় জরিমানা।
ডিএমপি সূত্রে জানা গেছে, বিধিনিষেধের ১৯ দিনে রাজধানীতে ৭ হাজার ৫৬৯ জনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ হাজার ৮৪৩ জনকে জরিমানা করা হয়। যার পরিমাণ ৩১ লাখ ১১ হাজার ৯৩৫ টাকা। অপরদিকে বিধিনিষেধে যান চলাচলে নিয়ম অমান্য করায় ৮ হাজার ৩৫০টি গাড়িকে ১ কোটি ৯৩ লাখ ৯২ হাজার টাকা জরিমানা করে ডিএমপির ট্রাফিক বিভাগ।
সূত্রটি জানায়, ঈদুল আজহার পর বিধিনিষেধের প্রথম দিন ২৩ জুলাই ৪০৩ জনকে গ্রেফতার করে পুলিশ। আর ভ্রাম্যমাণ আদালতে ২০৩ জনকে ১ লাখ ২৭ হাজার ২৭০ টাকা জরিমানা করা হয়। ডিএমপি ট্রাফিক কর্তৃক ৪৪১টি গাড়িকে জরিমানা করা হয় ১০ লাখ ৬০ হাজার ৫০০ টাকা। এছাড়া বিধিনিষেধের শেষ দিন মঙ্গলবার (১০ আগস্ট) গ্রেফতার করা হয় ১৯৮ জনকে। আর ভ্রাম্যমাণ আদালতে ৫২ জনকে ৪৭ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়। ডিএমপি ট্রাফিক কর্তৃক ৫১০টি গাড়িকে জরিমানা করা হয় ১১ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা।
জামান / জামান
৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
আগাম জামিন নিতে হাইকোর্টে এমপি আমির হামজা
নানক-তাপসসহ ২৮ আসামির অভিযোগ গঠন শুনানি আজ
সেই বিচারপতিকে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি
সুপ্রিম কোর্টে প্রথম দিনে ভার্চুয়ালি ১৭৭ মামলা নিষ্পত্তি
দেড় মাসের ছেলেসহ কারাগারে, সেই যুব মহিলা লীগ নেত্রীর জামিন
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন ২৯ ও ৩০ এপ্রিল অবাধ, সুষ্ঠু নির্বাচনের আশ্বাস কমিশনের
সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
বেইলি রোডে অগ্নিকাণ্ডে ৪৬ মৃত্যু: ১৩ ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জয়-পলকের বিরুদ্ধে আজ বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্য
এনটিআরসিএ প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা হাইকোর্টে স্থগিত
‘বন্দুকযুদ্ধে’ দুই শিবির নেতাকে গুলি, অভিযোগ গঠনের আদেশ ২০ এপ্রিল