ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

হাইকোর্টের সব বেঞ্চে ভার্চুয়ালি বিচারকাজ শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৮-২০২১ দুপুর ১২:৫৩

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কঠোর বিধিনিষেধ উঠে যাওয়ায় হাইকোর্টের সব বেঞ্চে ভার্চুয়ালি বিচারকাজ শুরু হয়েছে। বুধবার (১১ ‍আগস্ট) হাইকোর্ট বিভাগের ৫৩ বেঞ্চেই ভার্চুয়াল বিচারকাজ শুরু হয়।

গত ৮ আগস্ট থেকেই আপিল বিভাগে ভার্চুয়ালি বিচার কাজ চলছে। অপরদিকে ৮ আগস্ট থেকে মঙ্গলবার পর্যন্ত হাইকোর্টে ভার্চুয়ালি ১২টি বেঞ্চে বিচার কাজ চলে আসছিল।
 
গত ৮ আগস্ট রবিবার সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবর্তিত পরিস্থিতিতে আগামী ১১ আগস্ট বুধবার থেকে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের সব বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে। পরদিন ৯ আগস্ট ৫৩ ভার্চুয়াল বেঞ্চ গঠন করে আদেশ দেন প্রধান বিচারপতি।

ওই আদেশে বলা হয়, আমি এতদ্বারা নির্দেশ করিতেছি যে, দেশব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে আগামী ১১ আগস্ট বুধবার সকাল সাড়ে ১০টা থেকে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিচার কার্য পরিচালনার জন্য বেঞ্চ গঠন করা হলো।

জামান / জামান

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি

শিশু রামিসা হত্যা : ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি শেষ

সবশেষ মামলায় খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার

আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

সাদ্দাম-ইনানকে ফোনে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের