ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম-৪ আসনে বর্তমান এমপিসহ ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-১২-২০২৩ দুপুর ১:৫৯

চট্টগ্রাম-৪ আসনের বর্তমান সংসদ সদস্য দিদারুল আলমসহ ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) সকালে বিভাগীয় কমিশনার ও সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কার্যালয়ে যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়। 

আসনটিতে মনোনয়ন বাতিল হওয়া ৩ প্রার্থী হলেন- স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন ও লায়ন মোহাম্মদ ইমরান ও বিএনএফ প্রার্থী মোহাম্মদ আক্তার হোসেন।রিটার্নিং কার্যালয় থেকে জানা যায়, দিদারুল আলম আওয়ামী লীগ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিলেও দলীয় পদের কোনো কাগজপত্র জমা দেননি। স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিনের ১ শতাংশ জনসমর্থনের তালিকা অসম্পূর্ণ ছিল। আরেক স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইমরানের ১ শতাংশ জনসমর্থনের তালিকা ভুল ছিল। এছাড়া বিএনএফ এর প্রার্থী ট্যাক্স রিটার্ন জমা দিতে পারেননি।

জানা যায়, সীতাকুণ্ড উপজেলা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯ ও ১০ নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-১১ আসনটি গঠিত। এটিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিদারুল আলম নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন। কিন্তু এবার তিনি দলীয় মনোনয়ন পাননি। তার স্থলে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন এস এম আল মামুনের। তিনি সীতাকুণ্ডের সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা। যাচাই-বাছাই শেষে আসনটিতে তিনিসহ মোট ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

বৈধ হওয়া বাকি ৫ প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির প্রার্থী দিদারুল কবির, তৃনমূল বিএনপি প্রার্থী খোকন চৌধুরী, ইসলামীক ফ্রন্টের প্রার্থী মো. মোজাম্মেল হোসেন ও বাংলাদেশ কংগ্রেস প্রার্থী শহীদুল ইসলাম চৌধুরী।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের মধ্যে পরবর্তী সংসদ নির্বাচন করতে হয়। চলতি সংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ২৯ জানুয়ারি। এর আগের ৯০ দিনের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করার বাধ্যবাধকতা আছে।

এমএসএম / এমএসএম

বাংলাদেশ থেকে দক্ষ মৎস্য জনবল নিতে আগ্রহী ওমান: ডিজি খালেদ কনক

সব নাগরিকের জন্য এক ডিজিটাল আইডি নিশ্চিত করতে চায় সরকার

রেলকে লাভজনক করতে মালবাহী কোচ বৃদ্ধি ও টিকিট কালোবাজারি বন্ধের সুপারিশ

শ্রমজীবী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রস্তাব, যুক্ত হচ্ছেন বিশেষজ্ঞরাও

উদার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা শহরকে বাঁচাতে শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে : প্রশাসক

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি মোকাবিলায় জোরালো ভূমিকার তাগিদ

৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন জেলা-ইউনিটে পদায়ন

এলপিজির দাম বাড়ল

শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে

ট্রাম্পের সঙ্গে তারেক ও জুবাইদা রহমানের ছ‌বি পোস্ট করল মা‌র্কিন দূতাবাস

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু