নতুন নির্বাচনের দাবি বিএনপির
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সোমবার (৩১ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিচে এক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনী বক্তব্যে তিনি এ দাবি জানান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সফল কর্মময়ভিত্তিক এ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।
নজরুল ইসলাম খান বলেন, দেশ ও মানুষের সমস্যা নিরসনের উপায় একটাই। তা হলো একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। আর তা শুধু সম্ভব একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের মাধ্যমে। আমরা সেই দাবি জানাচ্ছি।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অন্যায়ভাবে কারাগারে আটক হয়ে আছেন। আর তিনি অসুস্থ। আমরা তার কারামুক্তির দাবি করছি। আমরা দাবি করছি, দেশের যে কোনো মানুষের মতো এবং বহু রাজনৈতিক নেতাদের মতো তিনিও যেন সুচিকিৎসার জন্য বাইরে যাওয়ার সুযোগ পান।
অনুষ্ঠানে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সস্পাদক আবদুস সালাম আজাদ, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, প্রশিক্ষণ বিষয়ক সস্পাদক এবিএম মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রীতি / জামান
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’
মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম
সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার
সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন
'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'
পলাতক ফ্যাসিস্টদের হুংকারে কাজ হবে না, চক্রান্ত ভেস্তে দেবে জনগণ: আমান
বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা অনুষ্ঠিত