ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-১২-২০২৩ দুপুর ১২:১০

ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এর প্রভাবে গত কয়েকদিন ধরে দেশব্যাপী চলা বৃষ্টি কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে তাপমাত্রা কমে শীত বাড়ার কথাও জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, বৃষ্টির প্রবণতা আজ কমে যাবে। এরইমধ্যে দেশের পশ্চিমাঞ্চলের আকাশ মেঘমুক্ত হওয়া শুরু করেছে। দুপুরের পর ঢাকায়ও বৃষ্টি কমে যাবে বলে জানান তিনি।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যশোরে ৭৭ মিলিমিটার, ঢাকায় রেকর্ড করা হয়েছে ৩৭ মিলিমিটার।

তাপমাত্রা কমে শীত বাড়বে জানিয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ১১-১২ ডিসেম্বরের পর থেকে তাপমাত্রা কমতে কমতে ১০ ডিগ্রি সেলসিয়াসে নিচে নেমে আসতে পারে। 

এদিকে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে দেওয়া আবহাওয়ার সবশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১-২) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা ১-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। 

এমএসএম / এমএসএম

বাংলাদেশ থেকে দক্ষ মৎস্য জনবল নিতে আগ্রহী ওমান: ডিজি খালেদ কনক

সব নাগরিকের জন্য এক ডিজিটাল আইডি নিশ্চিত করতে চায় সরকার

রেলকে লাভজনক করতে মালবাহী কোচ বৃদ্ধি ও টিকিট কালোবাজারি বন্ধের সুপারিশ

শ্রমজীবী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রস্তাব, যুক্ত হচ্ছেন বিশেষজ্ঞরাও

উদার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা শহরকে বাঁচাতে শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে : প্রশাসক

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি মোকাবিলায় জোরালো ভূমিকার তাগিদ

৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন জেলা-ইউনিটে পদায়ন

এলপিজির দাম বাড়ল

শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে

ট্রাম্পের সঙ্গে তারেক ও জুবাইদা রহমানের ছ‌বি পোস্ট করল মা‌র্কিন দূতাবাস

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু