ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আরও ৫১ জনের প্রার্থিতা ফিরল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১২-২০২৩ বিকাল ৫:৪২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দ্বিতীয় দিনের আপিল শুনানিতে ১০০ জন আপিলকারীর মধ্যে ৫১ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিলেন ওই প্রার্থীরা। সোমবার তাদের আবেদন নিয়ে শুনানি হয় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি)।

ইসি জানিয়েছে, এদিন ৫১ জন প্রার্থিতা ফেরত পেলেও, ফেরত পাননি ৪১ জন। আর সিদ্ধান্ত জানানো হয়নি ৮ জনের। এ নিয়ে গত দুদিনে প্রার্থিতা ফিরে পেলেন ১০৭ জন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে আপিলের শুনানি।

আগের দিন রোববার প্রথম দিনে ৫৬ জন প্রার্থিতা ফিরে পান। এদিন ৩২ জনের আবেদন নামঞ্জুর হয় এবং সিদ্ধান্ত হয়নি ৬ জনের।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে এবারের নির্বাচনে ৫৬১টি আপিল আবেদন জমা পড়েছে। গত ১০ থেকে আগামী ১৫ ডিসেম্বর শুনানির আপিল আবেদনগুলো নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।

এমএসএম / এমএসএম

সব নাগরিকের জন্য এক ডিজিটাল আইডি নিশ্চিত করতে চায় সরকার

রেলকে লাভজনক করতে মালবাহী কোচ বৃদ্ধি ও টিকিট কালোবাজারি বন্ধের সুপারিশ

শ্রমজীবী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রস্তাব, যুক্ত হচ্ছেন বিশেষজ্ঞরাও

উদার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা শহরকে বাঁচাতে শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে : প্রশাসক

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি মোকাবিলায় জোরালো ভূমিকার তাগিদ

৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন জেলা-ইউনিটে পদায়ন

এলপিজির দাম বাড়ল

শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে

ট্রাম্পের সঙ্গে তারেক ও জুবাইদা রহমানের ছ‌বি পোস্ট করল মা‌র্কিন দূতাবাস

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

সাময়িক ঝড়ে বাংলাদেশ-ভারতের দীর্ঘস্থায়ী সম্পর্ক মুছে যাবে না