জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকাই যৌক্তিক : তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জাতীয় পরিচয়পত্র একটি নিয়মিত প্রক্রিয়া। ভোটার আইডি আর জাতীয় পরিচয়পত্র এক নয়। সারাবিশ্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেই জাতীয় পরিচয়পত্র ইস্যু করা হয়। সেই আলোকে বাংলাদেশেও জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকাই যৌক্তিক। সোমবার (৩১ মে) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়ার সুচিকিৎসা নিয়ে বিএনপির উদ্বেগের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, বেগম জিয়ার সুচিকিৎসার জন্য সরকার আন্তরিক। আন্তরিকতার সঙ্গে কাজ হচ্ছে। তিনি (খালেদা জিয়া) যখন, যেখানে যেভাবে চেয়েছেন, সেভাবেই চিকিৎসা চলছে। এ নিয়ে সরকারের প্রতি বিএনপির কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। তিনি বলেন, একজন আসামিকে মানবিক কারণে নির্বাহী আদেশে জেলের বাইরে অবস্থান ও সুচিকিৎসা দেয়ার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বিএনপির পক্ষ থেকে অবশ্যই ধন্যবাদ দেয়া দরকার।
এর আগে প্রেস ক্লাবে মানস আয়োজিত মাদকবিরোধী আলোচনা সভায় অংশ নেন তথ্যমন্ত্রী। এ সময় তিনি বলেন, মাদক থেকে দূরে রাখতে পারিবারিক মোটিভেশন অনেক গুরুত্বপূর্ণ। এ জন্য অভিভাবকদের দায়িত্ব নিতে হবে।
তিনি বলেন, আমি আজীবন অধূমপায়ী। আমার বাবা ছিলেন ধূমপায়ী। ৮ বছর বয়সে বাবার সঙ্গে চিকিৎসকের কাছে গেলে তিনি বাবাকে বলেন, সিগারেট না ছাড়লে আপনার ক্যান্সার হয়ে যাবে। তখন বাবা আমাকে শপথ করিয়ে ছিলেন, আমি যেনো জীবনে সিগারেট না খাই। বাবার সঙ্গে করা শপথ অনুযায়ী আজও সিগারেট খাইনি।
তিনি বলেন, বন্ধুরা অনেক চেষ্টা করেছে, বলেছে- একটা টান দে, একটা খা। আমি তা করিনি। কারণ একটানের পরই আরেকটান, একটা খেলেই আরেকটা খাওয়ার বিষয় আসবে। এজন্য বাবাকে ধন্যবাদ জানাই।
জামান / জামান
আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক
অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে থাকলে ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ
ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: শেখ রবিউল আলম
মোবাইলে প্রশ্নের ছবি তুলে পাঠানোর চেষ্টা, পরীক্ষার্থীর কারাদণ্ড
আইএমএফ-বিশ্বব্যাংকের নীতির বিরুদ্ধে ৩৬ সংগঠনের মানববন্ধন
দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে এলো ১৮ রেলকোচ
যুক্তরাষ্ট্রে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন ড. ইউনূস
ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৮১
শারদীয় দুর্গোৎসবে সারথী চৌধুরীর কণ্ঠে রিলিজ হলো চমৎকার গান ‘এসো মা দুর্গা’
প্রশ্নফাঁস চক্রে সরকারি দপ্তরের কর্মচারীরা, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক
হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২১০