আসছে টানা ৩ দিনের ছুটি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণের দিন (৭ জানুয়ারি) সাধারণ ছুটি ঘোষণা করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে সরকারি চাকরিজীবীদের টানা তিনদিন ছুটি উপভোগ করার সুযোগ মিলছে।
৭ জানুয়ারি রোববার। এর আগে ৫ এবং ৬ জানুয়ারি (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সে হিসেবে একটানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। তবে নির্বাচনী কাজে জড়িত নন এমন চাকরিজীবীরাই একটানা ৩ দিন ছুটি ভোগ করার সুযোগ পাচ্ছেন।
রোববার (২৪ ডিসেম্বর) ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান এ সংক্রান্ত একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠান।
চিঠিতে বলা হয়, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণের দিন অর্থাৎ ৭ জানুয়ারি রোববার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন। এ অবস্থায় ভোটগ্রহণের দিন অর্থাৎ ৭ জানুয়ারি রোববার সাধারণ ছুটি ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব, সকল মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, আনসার ও ভিডিপি/ র্যাব/ কোস্ট গার্ড মহাপরিচালক, এনআইডি মহাপরিচালক, ইসির অতিরিক্ত সচিব, সকল বিভাগীয় কমিশনার, সকল ডিআইজি, সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ইসির সকল যুগ্ম-সচিব এবং নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালককে চিঠির অনুলিপি পাঠিয়েছে ইসি।
আবিদ রহমান / আবিদ রহমান
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ
ঢাকা শহরকে বাঁচাতে শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে : প্রশাসক
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি মোকাবিলায় জোরালো ভূমিকার তাগিদ
৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন জেলা-ইউনিটে পদায়ন
এলপিজির দাম বাড়ল
শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে
ট্রাম্পের সঙ্গে তারেক ও জুবাইদা রহমানের ছবি পোস্ট করল মার্কিন দূতাবাস
হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
সাময়িক ঝড়ে বাংলাদেশ-ভারতের দীর্ঘস্থায়ী সম্পর্ক মুছে যাবে না
শিশুশ্রম নিরসনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের
বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
হুমায়ুন কবিরের সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ