ঢাকার অর্ধেক কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন, ডিএমপিতে ২১৪৬টি কেন্দ্রের মধ্যে অর্ধেক ঝুঁকিপূর্ণ ও অতি গুরুত্বপূর্ণ। এর মধ্যে কম ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ৪৭৮টি।
সোমবার (১ জানুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যন্ড কলেজে বই উৎসব অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর করতে পুলিশ কাজ করে যাচ্ছে। ঢাকা শহরে ২১৪৬টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে অর্ধেক ঝুঁকিপূর্ণ ও অতি গুরুত্বপূর্ণ। কম ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ৪৭৮টি।
তিনি বলেন, কিছু কিছু গোষ্ঠী নির্বাচন প্রতিহত করতে অপতৎপরতা চালাচ্ছে।নির্বাচন কেন্দ্র করে এখন কোনো জঙ্গি তৎপরতা নেই, তবে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার।
এর আগে ইংরেজি নতুন বছরের শুরুতে রাজারবাগ পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার।
এমএসএম / এমএসএম
ট্রাম্পের সঙ্গে তারেক ও জুবাইদা রহমানের ছবি পোস্ট করল মার্কিন দূতাবাস
হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
সাময়িক ঝড়ে বাংলাদেশ-ভারতের দীর্ঘস্থায়ী সম্পর্ক মুছে যাবে না
শিশুশ্রম নিরসনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের
বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
হুমায়ুন কবিরের সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার হামিদুল্লাহর বিদায়ী সাক্ষাৎ
পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল
রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী
রিমান্ড শেষে কারাগারে আখতারুজ্জামান
ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী
গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়