এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ
এসপির বিরুদ্ধে নারী পুলিশ ইন্সপেক্টরে ধর্ষণের অভিযোগ
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের এসপি মোকতার হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা নিতে বৃহস্পতিবার দুপুরের দিকে আদালতে আবেদন করেন এক নারী পুলিশ পরিদর্শক। আদালত অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণ করতে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক কামরুন্নাহারের আদালত এ আদেশ দেয়। সংশ্লিষ্ট আদালত সূত্র এবং বাদীর আইনজীবী সালাহ উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযোগে বলা হয়, ২০১৯ সালে বাদী ও আসামি দুজনই জাতিসংঘ শন্তিরক্ষী বাহিনীতে সুদানে কর্মরত ছিলেন। ২০১৯ সালের ২০ ডিসেম্বর দুপুরে আসামি বাদীর বাসায় গিয়ে বাদীর ব্যবহৃত গাড়ির চাবি চান। বাদী গাড়ির চাবি ইউনিফর্মের পকেট থেকে আনতে গেলে আসামি পেছন থেকে তাকে জাপটে ধরেন এবং ধর্ষণ করেন। এরপর ধর্ষণের ঘটনা কাউকে না জানাতে আসামি বিভিন্নভাবে বাদীকে ভয়ভীতি দেখান এবং হুমকি-ধমকি দেন। এর দুদিন পর ওই বছরের ২২ ডিসেম্বর আসামি পুনরায় পূর্বের ঘটনা ‘ভুল হয়েছে’ বলে বাদীর বাসায় যান এবং ওই দিনও একই কায়দায় তিনি বাদীকে ধর্ষণ করেন। ওই ঘটনাও কাউকে না জানাতে আসামি বাদীকে হুমকি দেন। যদি বাদী কাউকে এ ঘটনা জানান তাহলে ভীষণ ক্ষতি হবে তার- এমন ভয় দেখান।
অভিযোগে বাদী আরো বলেন, একপর্যায়ে আসামি বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন। বাদী এ বিষয়ে পুলিশ ডিপার্টমেন্টে অভিযোগ করেন। অভিযোগটির এখনো মীমাংসা হয়নি, তদন্ত চলছে।
জামান / জামান
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট
সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি
শিশু রামিসা হত্যা : ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি শেষ
সবশেষ মামলায় খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই
এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে
তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার
আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল