ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

গাইবান্ধা-৫: ভোটগ্রহণ বন্ধের খবর অসত্য ও ভিত্তিহীন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-১-২০২৪ রাত ৯:৭

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসনের ভোটগ্রহণ স্থগিত করার খবর অসত্য ও ভিত্তিহীন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।শুক্রবার (৫ জানুয়ারি) রাতে ইসির পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সন্ধ্যায় নির্বাচনের পরিবেশ অনুকূলে না থাকায় গাইবান্ধা-৫ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করে।

ইসি জানায়, প্রকৃতপক্ষে কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসনের নির্বাচনের ভোটগ্রহণ বন্ধ করা সংক্রান্ত কোন সিদ্ধান্ত গ্রহণ করেননি। এ তথ্যে সংশ্লিষ্ট আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটারসহ সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার জন্য নির্বাচন কমিশন সর্বসাধারণকে আহ্বান জানাচ্ছেন। একইসঙ্গে দেশের সব ধরনের গণমাধ্যমে ‘গাইবান্ধা-৫ আসনের ভোট বন্ধ করেছে নির্বাচন কমিশন’ এ ধরনের বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার না করার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে।

এমএসএম / এমএসএম

গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়

আইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়া গেলেন স্পিকার

মালয়েশিয়ায় প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর ওপরই গুরুত্ব দেওয়া হবে: শ্রমমন্ত্রী

কমলা ৫৫০, মাল্টা ৪৫০ টাকা কেজি

‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’

ক্রীড়া ভাতায় ৩১ জন বাদ, যুক্ত হচ্ছেন আরও ৯৫ ক্রীড়াবিদ

গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকতে পূজা উদযাপন পরিষদকে আহ্বান এসপি মাসুদের

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আমলাতন্ত্র সংস্কারবিরোধী, আমলারা রাজনৈতিক প্রভুদের অধী‌নে চল‌তে চায়

লালবাগে যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন গ্রেপ্তার

সরকারি সেবা পেতে মানুষ‌কে যেন দরজায় দরজায় ঘুরতে না হয়

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন

বাংলা‌দেশ‌কে দাতা-গ্রহীতার দৃষ্টিকোণ থেকে দে‌খে না ইইউ : মাইকেল মিলার