ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আনসার-ভিডিপি’র ৪৪তম জাতীয় সমাবেশের প্রস্তুতির উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-১-২০২৪ দুপুর ২:১২

গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) দিবস উদযাপনের দিনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪তম জাতীয় সমাবেশ প্রস্তুতির উদ্বোধন করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি।

আজ ১৪ই জানুয়ারি ২০২৪ খ্রি. তারিখ রবিবার সকাল ১০ ঘটিকায় বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ও কেক কেটে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এ সময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজিম উদ্দিন, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট উপমহাপরিচালক মোঃ নুরুল হাসান ফরিদী, অন্যান্য উপমহাপরিচালকবৃন্দ, পরিচালকবৃন্দ, জেলা কমান্ড্যান্টবৃন্দসহ বাহিনীর সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী, আনসার ব্যাটালিয়ন ও ভিডিপি সদস্য-সদস্যাগণ উপস্থিত ছিলেন।

প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ কুচকাওয়াজ উপলক্ষ্যে জানুয়ারি মাস থেকেই সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়। এদিন ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় সমাবেশের উদ্বোধন উপলক্ষ্যে মহাপরিচালক এর নেতৃত্বে একটি র‌্যালি একাডেমির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 

র‌্যালি শেষে সমাবেশের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি সকলকে দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি বাহিনীর সকল পর্যায়ের কর্মকর্তা, আনসার ব্যাটালিয়ন ও আনসার-ভিডিপি সদস্যদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা, আন্তরিকতা, দেশপ্রেম ও পেশাদারিত্বের সাথে পালনের জন্য সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। সবশেষে, তিনি ৪৪তম জাতীয় সমাবেশের সফলতা এবং বাহিনীর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

এমএসএম / এমএসএম

আমলাতন্ত্র সংস্কারবিরোধী, আমলারা রাজনৈতিক প্রভুদের অধী‌নে চল‌তে চায়

লালবাগে যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন গ্রেপ্তার

সরকারি সেবা পেতে মানুষ‌কে যেন দরজায় দরজায় ঘুরতে না হয়

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন

বাংলা‌দেশ‌কে দাতা-গ্রহীতার দৃষ্টিকোণ থেকে দে‌খে না ইইউ : মাইকেল মিলার

ফারইস্টের ৬২৮ শতাংশ জমি দখলের অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তার দাবি

পাঁচ দিনে বৃষ্টিপাত কমার আভাস, কমবে তাপমাত্রাও

সৌদি আরবে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সম্পৃক্ত করে প্রচারের আহ্বান

সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন সেনাপ্রধান

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২৭, মামলা ৫৪

বে অব বেঙ্গল কনভারসেশ‌নের দ্বিতীয় দি‌নের সংলাপ শুরু

বাংলাদেশ নিয়ে চীন-ভারতের যতটা আগ্রহ আছে যুক্তরাষ্ট্রের ততটা নেই