নির্বাচন খুব যে অংশগ্রহণমূলক হয়েছে তা নয় : সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন খুব যে অংশগ্রহণমূলক হয়েছে তা নয়। একটি বড় দল নির্বাচন শুধু বর্জন করেনি, তারা সেটি প্রতিহতও করতে চেয়েছিল। তবে শেষ পর্যন্ত নির্বাচন সম্পন্ন করতে পারায় জাতি স্বস্তিবোধ করছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনের অডিটোরিয়ামে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করায় ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, কোনো নির্বাচনই বির্তকের ঊর্ধ্বে যেতে পারেনি। আমরা যে নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করছি সেটিও কিন্তু বির্তকের ঊর্ধ্বে যেতে পারেনি।
তিনি বলেন, সরকারের সহায়তা ছাড়া এত বড় কর্মযজ্ঞ সফল করা সম্ভব হয় না। অপবাদ, বদনাম দুটোই নিতে হবে। তবে নির্বাচনের মাধ্যমে উদ্বেগ-সংকট থেকে জাতি উঠে এসেছে। রাজনীতিবিদদের যদি আস্থা না থাকে তাহলে নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা থাকে না।
ইসি সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য নির্বাচন কমিশনার, কমিশন সচিবালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এবং মাঠ পর্যায়ে কাজ করা বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
২১ বছর পর রাজপথে, শোভাযাত্রায় প্রায় ৭ কিলোমিটার হাঁটলেন তারেক রহমান
২০২৭ সালের কোন মাসে কত দিন ঐচ্ছিক ছুটি
সৌদিতে দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় জামায়াতের শোক
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী
সচল এফএসআরইউ, বেড়েছে গ্যাস সরবরাহ
রিয়াদ-দাম্মামের ১৮০ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩ হাজার ৮৫ জন
‘জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশে গণতান্ত্রিক যাত্রার সূচনা হয়েছে’
ফ্যাসিবাদী শাসনামলে রাষ্ট্র ও সমাজে চূড়ান্ত সামাজিক অবক্ষয় ঘটেছে
জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন: বিদ্যুৎমন্ত্রী
১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্বে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদার
পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান