আন্দোলনের নামে সহিংসতা করলে কঠোর হস্তে দমন করা হবে: কাদের
আন্দোলন চালান, তবে আন্দোলনের নামে সহিংসতা করবেন, মানুষের রুটি-রোজগারে বাধা দেবেন, হরতাল অবরোধের নামে অগ্নিসন্ত্রাস করবেন, এটা কঠোর হস্তে দমন করা হবে। এসব ব্যাপারে কোনো ছাড় নেই বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ শুক্রবার (২৬ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কথা বলছিলেন কাদের। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি এদিন শীতবস্ত্র বিতরণ করে।
ওবায়দুল কাদের বলেন, অনেক ভোগান্তি এ দেশে হয়েছে। আন্দোলনের নামে মানুষকে অনেক কষ্ট দিয়েছেন। আর এসব অপকর্ম করলে তার শাস্তি পেতেই হবে। আপনারা যত আন্দোলন করুন, আমাদের শান্তি ও গণতন্ত্র সমাবেশ চলবে।
তিনি বলেন, ২৮ অক্টোবর এ দেশে আবার পাঁচ বছর পরে আসবে, তখন আন্দোলন করবেন। জনগণ দূরে থাকুন, আপনাদের নেতাকর্মীরাও এখন আপনাদের ডাকে সাড়া দেবে না। জনগণ যে আন্দোলনে নেই সেটা আবার কিসের আন্দোলন। হতাশ হয়ে বিএনপির নেতাকর্মীরাও আসবে না। তিনি আরও বলেন, নির্বাচন না করে বিএনপি যে ভুল করেছে অচিরেই সেটা তারা টের পাবে।
এমএসএম / এমএসএম
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে লেবার পার্টির ১০ দফা দাবি
সংসদে আমরা ফাইল ছোড়া বিরোধী দল হব না : ডা. শফিকুর রহমান
প্রশাসনে আওয়ামী কর্মকর্তারা এখনো বহাল, ৬ মাস ধৈর্য ধরেছি : ছাত্রদল নেতা
ডিজেল বিক্রিতে এখনও ৭০ টাকা লোকসান হচ্ছে : রিজভী
জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে : গোলাম পরওয়ার
এক লাফে ২০ টাকা মূল্যবৃদ্ধি, জনগণের ওপর নতুন বোঝা চাপানো হলো : এবি পার্ট
ফ্যাসিস্ট আমলে সরকারপ্রধানের সফরে কোটি কোটি টাকা খরচ করা হতো: রিজভী
ঢাকা-রংপুর লং মার্চ সফল করায় দেশবাসীকে মিয়া গোলাম পরওয়ারের অভিনন্দন
রিমান্ডে গাজী তানভীরের ওপর নির্যাতনের অভিযোগ ভয়াবহ-উদ্বেগজনক
গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : গোলাম পরওয়ার
‘বিরোধী দল দেশকে আজীবন দাসত্বের মধ্যে রাখতে চায়’