ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

বঙ্গবন্ধু ছিলেন সর্বস্তরের মানুষের অন্তরের নেতা : জিএম কাদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৮-২০২১ দুপুর ৪:১৪

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বঙ্গবন্ধুর কর্মময় সংগ্রামী জীবনের প্রতিটি ক্ষেত্রে দেশপ্রেম, প্রজ্ঞা, ত্যাগ, কঠোর মনোবল ও সাহসিকতা তাকে বিশ্ব দরবারে অবিসংবাদিত করেছিল। দেশবাসী তাকে পরম বিশ্বাস ও আস্থার সঙ্গে অন্তরে স্থান দিয়েছে। তিনি ছিলেন সর্বস্তরের মানুষের অন্তরের নেতা। সেই অবস্থান থেকেই তিনি হয়েছেন চিরঞ্জীব।

শনিবার (১৪ আগস্ট) দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে দেয়া বাণীতে জিএম বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। আমরা এই শোকাবহ দিনে প্রয়াত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। একই সঙ্গে ১৯৭৫-এর ১৫ আগস্ট কালরাতে সব শহীদ সদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

তিনি বলেন, শোকাবহ এই দিনে আমাদের অঙ্গীকার- ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন একটি কল্যাণময় রাষ্ট্র বিনির্মাণের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলা।

এমএসএম / জামান

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন