ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

৫ লাখ ৩ হাজার সরকারি পদ শূন্য : জনপ্রশাসনমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-২-২০২৪ বিকাল ৫:৪৫

সকল মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পদের বিপরীতে ৫ লাখ ৩ হাজার ৩৩৩টি শূন্য পদ রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের অধিবেশনে নোয়াখালী ৩ আসনের সংসদ সদস্য মো. মামুনুর রশীদ কিরণের এক প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, জনপ্রশাসন থেকে সর্বশেষ প্রকাশিত 'স্ট্যাটিস্টিকস অব গভর্নমেন্ট সার্ভেন্ট ২০২২' মোতাবেক সকল মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পদের বিপরীতে ৫ লাখ ৩ হাজার ৩৩৩টি শূন্য পদ রয়েছে।

মন্ত্রী বলেন, সরকারের শূন্য পদ পূরণ একটি চলমান প্রক্রিয়া। শূন্য পদসমূহ পূরণে সুনির্দিষ্ট বিধি মোতাবেক পদ পূরণের নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগ এবং এর অধীন দপ্তর-সংস্থাসমূহের চাহিদার পরিপ্রেক্ষিতে সরকারি কর্মকমিশনের মাধ্যমে নবম (পূর্বতন প্রথম শ্রেণি) ও ১০ থেকে ১২ গ্রেডের (পূর্বতন দ্বিতীয় শ্রেণি) শূন্য পদে জনবল নিয়োগ করা হয়ে থাকে।

তিনি জানান, রুলস অব বিজনেস, ১৯৯৬ এর রুল ২৫ (১) অনুযায়ী প্রণীত মন্ত্রণালয়-বিভাগসমূহের ২০২৩ সালের নভেম্বর মাসের কার্যাবলী সম্পর্কিত মাসিক প্রতিবেদনে প্রধানমন্ত্রী সরকারের শূন্য পদসমূহ পূরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ অনুমোদন করেছে যা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক মন্ত্রণালয়-বিভাগসমূহে নিয়োগ কার্যক্রম চলমান আছে।

এমএসএম / এমএসএম

বাংলাদেশ নিয়ে চীন-ভারতের যতটা আগ্রহ আছে যুক্তরাষ্ট্রের ততটা নেই

পর্যটন নিরাপত্তায় ২৫২৬ নতুন জনবল চায় ট্যুরিস্ট পুলিশ

পূর্বাচল ৩০০ ফিটে উচ্ছেদ অভিযান, সরানো হলো ২০ বিলবোর্ড

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪০৬১ মামলা, ১০০০ গাড়ি ডাম্পিংয়ে

জনগণের ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে

ডিমের বাজারদর মনিটরিং-উচ্ছেদ পরিচালনা, জরিমানা ১৫ হাজার টাকা

যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টা, দুজন আটক

ফুটপাত পুনর্দখল রোধে কঠোর অবস্থানে ডিএনসিসি : প্রশাসক

গঙ্গা নদীর পানি বাড়তে পারে, কমবে যমুনার

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

শেখ হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী

তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর