দুই মামলায় বিএনপি নেতা আলতাফ-আলালের জামিন
রমনা মডেল থানার দুই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ও দলটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। তবে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় করা মামলায় আলতাফ হোসেনের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালতে ভার্চুয়ালি কারাগার থেকে উপস্থিত করা হলে তিন মামলায় আদালত আলতাফ হোসেনকে গ্রেফতার দেখান। এছাড়া আলালকে হাজির করা হয় সশরীরে। বিচারক তাকেও গ্রেফতার দেখান।
এরপর আলতাফ হোসের আইনজীবী মোসলে উদ্দিন জসিম তিন মামলায় জামিন চেয়ে শুনানি করেন। আদালত শুনানি শেষে দুই মামলায় জামিন মঞ্জুর করেন। অন্যদিকে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় করা মামলায় তার জামিন নামঞ্জুর করেন। আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ বলেন, মোয়াজ্জেম হোসেন আলাল একই থানার দুই মামলায় জামিন পেয়েছেন। তবে আরও দুই মামলায় নথি না থাকায় আলালের পক্ষে জামিন শুনানি হয়নি।
জানা যায়, গত ৪ নভেম্বর ভোরে রাজধানীর উত্তরা থেকে আলতাফ হোসেন চৌধুরীকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায় র্যাব। পরে র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতা মামলার আসামি হিসেবে টঙ্গী এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে আটক করা হয়। গত ৫ নভেম্বর আলতাফ হোসেন চৌধুরীর জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার সিএমএম আদালত। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। অপরদিকে, গত ৩১ অক্টোবর রাতে রাজধানীর শাহজাহানপুরের এলাকার একটি বাসা থেকে মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।
এমএসএম / এমএসএম
অ্যাটর্নি জেনারেলকে হুমকি : চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে শোকজ
হামে মৃত্যুর ঘটনায় ড. ইউনুসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন
ল’রিপোর্টার্স ফোরামের সভাপতি ইয়াছিন, সম্পাদক মুন্না
জুলাই নিয়ে কটূক্তি : শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে থানায় জিডি
৩২ হাজার সরকারি প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটল
নতুন মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড
আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ
আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ
হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড, চঞ্চলের ২০ বছরের কারাদণ্ড
কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: রায়ের আগে ট্রাইব্যুনালে আসামি চঞ্চল
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামের জামিন