তুরস্কে রুশ অগ্নিনির্বাপক বিমান বিধ্বস্তে নিহত ৮
তুরস্কের দক্ষিণাঞ্চলীয় আদানা প্রদেশে দাবানল নেভানোর কাজে অংশ নেয়া রাশিয়ার একটি অগ্নিনির্বাপক বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানের আট আরোহীর সবাই নিহত হন বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (শনিবার) এক বিবৃতিতে জানিয়েছে।
মন্ত্রণালয় জানায়, নৌবাহিনীর বিমান বি-২০০ সিএইচএস গতকাল মস্কো সময় ৩টা ১০ মিনিটে আদানা প্রদেশের বিধ্বস্ত হয়। এ সময় বিমানে রাশিয়ার পাঁচজন এবং তুরস্কের তিন নাগরিক ছিলেন। দুর্ঘটনায় তারা সবাই প্রাণ হারান। আগুন নেভানোর মিশন থেকে ফিরে বিমানটি অবতরণের সময় বিধ্বস্ত হয় বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। রাশিয়ার কর্মকর্তারা বিমান দুর্ঘটনার কারণ তদন্ত করছেন।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, রাশিয়ার উভচর শ্রেণীর বিমানটি মস্কোর কাছ থেকে ভাড়া করেছিল আঙ্কারা। গত ৮ জুলাই বিমানটিকে তুরস্কে পাঠানো হয়। এ বিমান একসাথে ১২ টন পানি বহন করতে পারে। বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্ল।
উল্লেখ্য, গত ২৮ জুলাই থেকে তুরস্কে দাবানল শুরু হয়। দেশটির ৪৭টি প্রদেশের ২৪০টি জায়গায় ছড়িয়ে পড়া দাবানলে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। পরে গত সোমবার হঠাৎ করে প্রবল বৃষ্টি শুরু হয় এবং নিভে যায় আগুন। প্রায় ১১ দিনের দাবানলে অন্তত ৮ জন মানুষ এবং অনেক প্রাণীর প্রাণহানি ঘটে। সূত্র : আনাদুলু
জামান / জামান
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট