ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

করোনায় ১০ ট্রাক অস্ত্র মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৮-২০২১ দুপুর ২:৫৩

১০ ট্রাক অস্ত্র মামলার অন্যতম আসামি ও এনএসআইয়ের সাবেক মহাপরিচালক কারাবন্দি ব্রিগেডিয়ার (অব.) আব্দুর রহিম মারা গেছেন। রোববার (১৫ আগস্ট) সকালে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান। রাজধানীর শেরে বাংলানগর থানা ও কারা অধিদফতর বিষয়টি নিশ্চিত করেছে।

কারা সূত্র জানায়, এর আগে তার করোনা উপসর্গ দেখা দিলে পরীক্ষার পর ২৬ জুলাই করোনা শনাক্ত হয়। ওই সময় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ৩১ জুলাই তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। একই দিনে তাকে ঢামেক থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয়।

সূত্র আরো জানায়, সোহরাওয়ার্দী হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে করোনা ইউনিটে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ সকালে তিনি মারা যান।

২০১৪ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল-১-এ ১০ ট্রাক অস্ত্র মামলার রায় ঘোষণা করা হয়। এ মামলায় বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিমসহ ১৪ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। বর্তমানে এটি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে।

জামান / জামান

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি

শিশু রামিসা হত্যা : ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি শেষ

সবশেষ মামলায় খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার

আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

সাদ্দাম-ইনানকে ফোনে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের