এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেন পড়ে ৪০ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল
রেলপথের উপর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের একটি ক্রেন পড়ে ৪০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। এসময় ঢাকার সঙ্গে সারা দেশের রেলপথের যোগাযোগ বন্ধ ছিলো। ক্রেন পড়ার ঘটনাটি ঘটে মগবাজার থেকে কারওয়ান বাজার অংশের রেলপথের উপর।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন।
তিনি বলেন, ভোর ৬টা ৪৫ মিনিট থেকে সকাল ৭টা ২৫ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিলো। পরে উনারাই (ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয় কর্তৃপক্ষ) ক্রেন সরিয়েছে। পরে সকাল ৭টা ২৫ মিনিট থেকেই ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহমেদ বিশ্বাস জানিয়েছেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এর আগে গত ৭ ডিসেম্বর বিকেল ৫টার দিকে তেজগাঁওয়ের নাখালপাড়া এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের ক্রেনের আঘাতে ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ নিয়ে চীন-ভারতের যতটা আগ্রহ আছে যুক্তরাষ্ট্রের ততটা নেই
পর্যটন নিরাপত্তায় ২৫২৬ নতুন জনবল চায় ট্যুরিস্ট পুলিশ
পূর্বাচল ৩০০ ফিটে উচ্ছেদ অভিযান, সরানো হলো ২০ বিলবোর্ড
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪০৬১ মামলা, ১০০০ গাড়ি ডাম্পিংয়ে
জনগণের ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে
ডিমের বাজারদর মনিটরিং-উচ্ছেদ পরিচালনা, জরিমানা ১৫ হাজার টাকা
যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টা, দুজন আটক
ফুটপাত পুনর্দখল রোধে কঠোর অবস্থানে ডিএনসিসি : প্রশাসক
গঙ্গা নদীর পানি বাড়তে পারে, কমবে যমুনার
হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী