মেট্রো ট্রেনের দরজায় সমস্যা, চলাচল বন্ধ
মেট্রোরেলের স্বয়ংক্রিয় দরজায় (অটোমেটিক ডোর) সমস্যা দেখা দেওয়ায় উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে প্রায় এক ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল একাধিক সূত্র।
সূত্র জানায়, ট্রেনের অটোমেটিক ডোরে সমস্যা দেখা দিয়েছে। দুপুর ২টা ৩৮ মিনিটের দিকে উত্তরা উত্তর স্টেশনে এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আরও জানায়, অটোমেটিক ডোরে সিগন্যাল পাচ্ছে না। এ দরজার সিগন্যাল দেওয়া হয় টিও (ট্রেন অপারেটর) থেকে। এ ছাড়া অটোমেটিক ডোরে আরেকটা সমস্যা হয়েছে। অটোমেটিক দরজায় যাত্রীরা বাধা তৈরি করেছে। যাত্রীরা জোরপূর্বক দরজা টেনে খুলে রেখেছে অনেকক্ষণ। ট্রেন অপারেটর চেষ্টা করেছে বন্ধ করার। কিন্তু সেটা বন্ধ করতে পারেনি। এ কারণে সিগন্যাল লস করেছে। সিগন্যাল না নেওয়াতে দরজাও খুলছে না।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ নিয়ে চীন-ভারতের যতটা আগ্রহ আছে যুক্তরাষ্ট্রের ততটা নেই
পর্যটন নিরাপত্তায় ২৫২৬ নতুন জনবল চায় ট্যুরিস্ট পুলিশ
পূর্বাচল ৩০০ ফিটে উচ্ছেদ অভিযান, সরানো হলো ২০ বিলবোর্ড
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪০৬১ মামলা, ১০০০ গাড়ি ডাম্পিংয়ে
জনগণের ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে
ডিমের বাজারদর মনিটরিং-উচ্ছেদ পরিচালনা, জরিমানা ১৫ হাজার টাকা
যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টা, দুজন আটক
ফুটপাত পুনর্দখল রোধে কঠোর অবস্থানে ডিএনসিসি : প্রশাসক
গঙ্গা নদীর পানি বাড়তে পারে, কমবে যমুনার
হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী