ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

খালেদা জিয়া দেশপ্রেমিক শক্তির ঐক্যের প্রতীক : লেবার পার্টি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৮-২০২১ দুপুর ৪:৫০

সরকার বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায় বলেই মিথ্যা ও হয়রানিমূলক মামলায় সাজা দিয়ে হয়রানি করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেন, খালেদা জিয়া জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তির ঐক্যের প্রতীক। বেগম জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করতে এবং দেশের জনগণের অধিকার ফিরিয়ে দিতে আমাদের প্রাণপণ জীবনবাজি রেখে লড়াই-সংগ্রাম করতে হবে। এই সংগ্রামে আমাদের জয়ী হতে হবে। রোববার (১৫ ‍আগস্ট) দুপুরে দলীয় কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিনে সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বেগম জিয়া শুধু একজন নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নন, ইতিহাসে যে কয়েকজন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, খালেদা জিয়া তাদের মধ্যে অন্যতম। বেগম জিয়াকে মুক্ত করতে না পারলে গণতন্ত্র, ভোটাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা ও জাতীয় অখণ্ডতা রক্ষা করা সম্ভব হবে না। তাই সকল দেশপ্রেমিক শক্তিকে খালেদা জিয়ার মুক্তির আন্দোলন জোরদার করে জনগণের মুক্তি নিশ্চিত করতে হবে।

ঢাকা উত্তর মহানগর লেবার পার্টির সভাপতি এসএম ইউসুফ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান, ঢাকা দক্ষিণ মহানগরের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম চৌধুরী মিলন, সাংগঠনিক সম্পাদক হুমাউন কবীর, দফতর সম্পাদক আমানুল্লাহ মহব্বত, কেন্দ্রীয় নেতা জাকির হোসেন, যুবমিশন আহ্বায়ক ইমরুল কায়েস, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ। 

এমএসএম / জামান

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন