ঢাকা বুধবার, ২৫ মার্চ, ২০২৬

পবিত্র শবে বরাতে জাপা চেয়ারম্যান রওশন এরশাদের বিবৃতি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-২-২০২৪ রাত ৮:৩৬

পবিত্র শবে বরাতে দেশবাসিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে জাতীয় পার্টির চেয়াম্যান বেগম রওশন এরশাদ বলেন, পবিত্র শবে বরাত মহান আল্লাহতালা বিশ্ব মুসলিম উম্মাহ'র জন্য সৌভাগ্যের রজনী হিসেবে প্রতিষ্ঠা করেছেন। মহান এ রাতে সৃষ্টিকর্তার রহমত লাভের আশায় রাতভর নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকির-আজগারসহ বিভিন্ন ইবাদত বন্দেগি করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তাই পবিত্র এই রজনী নির্বিঘ্নে পালনে জননিরাপত্তা জোরদারে প্রশাসনকে আরো কঠোর ও আন্তরিক হওয়ার আহবান করেন সাবেক এই বিরোধী দলীয় নেতা। 

রোববার এক বিবৃতিতে রওশন এরশাদ বলেন, অন্যায়-অত্যাচর, হানাহানি, সামাজিক অবক্ষয় ও কুসংস্কার পরিহার করে শান্তির ধর্ম ইসলামের চেতনা ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠা করতে হবে। 

বিবৃতিতে তিনি বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে যে অশনি সংকেত শোনা যাচ্ছে। তা মোকাবিলায় সরকারকে সর্তক পদক্ষেপ নেয়ার আহবান জানান তিনি। অসহনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে উল্লেখ করে রওশন এরশাদ বলেন, আসছে পবিত্র মাহে রমজান, সে সময় অসাধু ব্যবসায়ীরা যেনে পণ্যমূল্য বৃদ্ধি করতে না পারে, সেদিকে আরো কঠোর ও সর্তক পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি পবিত্র রমজানে অসহায়, দরিদ্র ও দুর্দশাগ্রস্ত মানুষের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান রওশন এরশাদ। 

পবিত্র এই রজনীতে মহান আল্লাহর কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহ'র শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা জাপা চেয়ারম্যান। পবিত্র শবে বরাতের মহাত্মে উদ্বুদ্ধ হয়ে দেশবাসি ও পার্টির নেতাকর্মীদের মানবকল্যাণে আত্মনিয়োগের আহবানও জানান বেগম রওশন এরশাদ। 

একই বিবৃতিতে দেশবাসিকে পবিত্র শবে বরাতের শুভেচ্ছা জানিয়ে মহান এই রজনীতে আল্লাহর নৈকট্য লাভে ইবাদত বন্দেগির মাধ্যমে কল্যাণময় সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহবান জানান জাতীয় পার্টির মহাসচিব কাজী মো. মামুনূর রশিদ।

এমএসএম / এমএসএম

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার

সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি : জামায়াত আমির

বিএনপির থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের

রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেওয়ার অধিকার নেই : তাহের

এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’, একাধিক প্রার্থীকে হারানো হয়েছে : নাহিদ

গৌরবের মুক্তিযুদ্ধকে ভূলুণ্ঠিত করা আ. লীগকে পুনর্বাসন করা যাবে না

সমর্থকদের যে অনুরোধ জানালেন আমির হামজা

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি সরকার : মির্জা ফখরুল

প্রথমবার শহীদ মিনারে ফুল দিল জামায়াত, শহীদ বেদিতে দাঁড়িয়ে দোয়া